৫দিন পার! ধস নেমে তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে আট শ্রমিক!
Connect with us

বিশ্বের খবর

৫দিন পার! ধস নেমে তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে আট শ্রমিক!

Dwip Narayan Chakraborty

Published

on

তেলাঙ্গানার নাগরকুর্নুল জেলায় সুড়ঙ্গে ধস নেমে আটকে পড়েছেন আটজন শ্রমিক। ১৩৫ ঘণ্টা পার হয়ে গেলেও তাঁদের উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। বৃহস্পতিবার পঞ্চম দিনে পড়েছে তাদের উদ্ধারকাজ।

সুড়ঙ্গে দুর্ঘটনাস্থলের কাছে দেখা দিয়েছে নতুন বিপদ। দুর্ঘটনাস্থলের কাছে প্রচুর পরিমাণ কাদা বেড়ে যাওয়ায় সমস্যা হচ্ছে খনন কাজে। জল পাম্প করে বার করা হচ্ছে, আবার জলে ভরে যাচ্ছে সুড়ঙ্গ। ফলে এক পা এগিয়েও আবার পিছিয়ে আসতে হচ্ছে। ফলে সাময়িকভাবে খনন কাজ বন্ধ রাখে উদ্ধারকারী দল। তবে ফের টানেলে ঢোকার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন – চিকিৎসকের লালসার শিকার রোগী! ৩০০ রোগীকে ধর্ষণের অভিযোগ প্রাক্তন শল্য চিকিৎসকের বিরুদ্ধে

যত সময় যাচ্ছে, তত পরিস্থিতি জটিল হচ্ছে, এও মানছেন উদ্ধারকারীরা। তবে নাথিং ইস ইম্পসিবল। উত্তরাখণ্ডের সিল্কিয়ারা সুড়ঙ্গে আটক শ্রমিকদের উদ্ধারকারীদের দাবি, সিল্কিয়ারার মতো পরিস্থিতি নয়। তেলঙ্গানার সুড়ঙ্গের পরিস্থিতি আরও কঠিন। শ্রমিকদের অবস্থান কোথায়, কী অবস্থায় তাঁরা রয়েছেন, তা বুঝে ওঠা সম্ভব হচ্ছে না।

Advertisement
ads

জানতে পারা যাচ্ছে, সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে এখনও কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। সিল্কিয়ারায় আটক শ্রমিক এবং পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে এই পরিস্থিতিকে আরও জটিল বলে দাবি করছেন ওই উদ্ধারকারীরা। তাঁরা জানাচ্ছেন, সিল্কিয়ারায় আটক শ্রমিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা সম্ভব হয়েছে। কিন্তু এখানে শ্রমিকদের কোনও সাড়া নেই। ফলে এই বিষয়টি সত্যি ভাবাচ্ছে তাঁদের।

আরও পড়ুন – ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ! জানুন কিভাবে করবেন আবেদন

Continue Reading
Advertisement