জেলার খবর
ব্যাঙ্ককর্মীকে গণধর্ষণ করে খুন! ঘটনার তদন্তে নেমে গ্রেফতার এক যুবক, চাঞ্চল্য বসিরহাটে
পরিবারের অভিযোগ, গণধর্ষণ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টারে ঝুলন্ত অবস্থায় মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার দণ্ডিরহাট বাজার এলাকায়। ঘটনার তদন্তে নেমে ট্রেনিং সেন্টারের সঙ্গে যুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
প্রশ্ন উঠছে তিনি বেসরকারি ব্যাঙ্কের কর্মী ছিলেন, কিভাবে গেলেন নার্সিং ট্রেনিং সেন্টারে? কি এমন ঘটলো তাঁর সঙ্গে? পুরো বিষয় নিয়েই ধোঁয়াশা সৃষ্টি।
আরও পড়ুন – মায়ের সঙ্গে পরিকল্পনা করেই খুন! ট্রলিতে উদ্ধার পিসি শাশুড়ির দেহ , তারপর…
পরিবার সূত্রে খবর, মৃতার বাড়ি দেগঙ্গা থানা এলাকায়। বছর ২৬-এর যুবতী বেড়চাপায় একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী হিসেবে কাজ করতেন। বেশ কয়েকদিন আগে ওই বেসরকারি ট্রেনিং সেন্টার খোলা হয়েছিল। তবে তা সোমবার থেকে বন্ধ অবস্থাতেই পড়েছিল। জানতে পারা যাচ্ছে যে, সংশ্লিষ্ট নার্সিং ট্রেনিং সেন্টারের সঙ্গে জড়িত এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁর স্ত্রীর। সেই সূত্রে ওই এলাকায় যাতায়াত ছিল তাঁর।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রেনিং সেন্টারের দরজা ভেঙে ওই যুবতীকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্যজেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঘটনার পর প্রথমে মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগে দায়ের না হলেও পরবর্তীতে গণধর্ষণের অভিযোগে দায়ের করেছে মৃতার পরিবার।
আরও পড়ুন – বিয়ের রাতে রহস্য মৃত্যু স্বামীর! দেহ আগলে সারারাত বসে রইলেন স্ত্রী, কি এমন ঘটলো?
