ফের নয়া করোনা ভাইরাসের হদিশ চিনে, সংক্রমিত করছে মানুষকেও!
Connect with us

বিশ্বের খবর

ফের নয়া করোনা ভাইরাসের হদিশ চিনে, সংক্রমিত করছে মানুষকেও!

Dwip Narayan Chakraborty

Published

on

সালটা ছিল ২০১৯। ২০১৯ সালের শেষের দিকে চীন থেকে সৃষ্টি মারণ রোগ করোনা ভাইরাস ছড়িয়ে পরে বাংলায়। যার আরেক নাম কোভিড-১৯। করোনা ভাইরাসের কবলে পরে গোটা বিশ্ব জুড়ে ৭০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। সেই ভয়ংকর দিন যেন আর না ফেরে সেটাই প্রার্থনা গোটা বিশ্বের।

কিন্তু, ৬ বছর যেতে না যেতেই আবারও নতুন করোনা ভাইরাসের হদিশ মিললো চিনে। প্রশ্ন হল, আবারও কি দেশ জুড়ে ফিরবে সেই কালো দিন? আবারও কি মৃত্যুর মিছিল বইবে বাংলা জুড়ে? আবারও কি জারি হবে লক ডাউন? সেসব উত্তের খোঁজ এখন অজানা।

আরও পড়ুন – পুরো প্রধানকে হুমকি! অ্যাকশন মুডে পুলিশ এই পর্যন্ত আটক আট, অভিযুক্তরা কে জানেন

এর মধ্যে চিনে ফের নতুন করোনা ভাইরাসের উদ্বেগ বাড়িয়েছে সকলকে। জানা গিয়েছে, এই নতুন ভাইরাসের নাম HKU5-CoV-2। এর ভাইরাস মানব দেহেও সংক্রমিত করতে পারে বলে জানা যাচ্ছে। এবিষয়ে চিনের বিজ্ঞানীরা অবশ্য জানাচ্ছেন, সার্স-কোভ-২-এর মতো এই ভাইরাস দ্রুত মানব দেহে প্রবেশ করতে পারে না।

Advertisement
ads

কিন্তু এই প্রশ্নটা থেকেই যাচ্ছে প্রবল ভাবে। সত্যিই কি এই ভাইরাস মানুষের দেহে খুব সহজে প্রবেশ করতে পারে না? বিজ্ঞানীরা বলছেন, মানুষের শরীরে এই ভাইরাস প্রবেশ করার সম্ভাবনা প্রবল। কেননা নতুন এই করোনা ভাইরাস পুরো আগের করোনা ভাইরাসের সঙ্গে এর গঠনের আশ্চর্য এক মিল রয়েছে।

তবে এই বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে। এপ্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, সারা পৃথিবীতে অসংখ্য করোনা ভাইরাস রয়েছে। যাদের মধ্যে সামান্যই মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে।

আরও পড়ুন – বাংলাদেশে খুন আওয়ামী লিগের সংখ্যালঘু নেতা! কিভাবে হল খুন জানুন

Advertisement
ads
Continue Reading
Advertisement