অপহরণের মিথ্যে নাটক ছেলের, পুলিশী তদন্তে উঠে এল প্রকৃত সত্য
Connect with us

মালদা

অপহরণের মিথ্যে নাটক ছেলের, পুলিশী তদন্তে উঠে এল প্রকৃত সত্য

Dipa Chakraborty

Published

on

মালদা, ২১ জুন : বাবার কাছ থেকে টাকা হাতানোর ঘটনায় অপহরণের মিথ্যে নাটক ছেলের। ঘটনার তদন্তে নেমে পুলিশের ফাঁদে অভিযুক্ত ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানা এলাকায়। পুলিশসুত্রে জানা গিয়েছে,গত মঙ্গলবার ইংরেজবাজার শহরের ৪২০ মোরএলাকা থেকে অপহৃত হয় পুকুরিয়া থানার চৌওদুয়ার এলাকার বাসিন্দা নুরুল শেখ।

এমনকী মুক্তিপণ চেয়ে ফোন আসে।এরপরেই বুধবার নুরুল শেখের স্ত্রী শেফালী বিবি বুধবার ইংরেজবাজার থানায় স্বামীর অপহরণের বিষয়ে অভিযোগ দায়ের করেন। এরপরে ঘটনার তদন্তে নেমে পুলিশ তার মোবাইল ফোনের লোকেশন ট্র‍্যাক করে গাজলের মরিয়াকুর এলাকার এক আমবাগান থেকে নুরুল শেখকে হাতেনাতে ধরে ফেলে। এরপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য জানতে পারে পুলিশ। জানা গিয়েছে সে বাড়ির একমাত্র ছেলে।নুরুল শেখ এলাকার সমিতিতে টাকা দেওয়া‌-নেওয়ার কাজ করে। তিন চার মাস আগে সমিতির প্রায় ছয় থেকে সাত লাখ টাকা এলাকার বেশ কিছু জন ব্যক্তিকে ধারদিলেও সে আর সেটা তুলতে পারেনি। ফলে সেই টাকা ফিরিয়ে আনতে তাকে চাপ সৃষ্টি করছিল সমিতির কর্তারা। এজন্য বাবা নাইমুদ্দীন শেখের কাছ থেকে টাকা চাইলেও তা না মেলায় সে অপহরণের মিথ্যে গল্প ফাঁদে।কিন্তু পুলিশী তৎপরতায় তার পরিকল্পনা সফল হওয়ার আগেই ভেস্তে যায়। সে হাতেনাতে ধরা পড়ে যায় পুলিশের কাছে। সোমবার ধৃত নুরুল শেখকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।