আর ট্র্যাকে ফেরা হলো না। দৌড় থেমে গেল কিংবদন্তি মিলখা সিং-এর
Connect with us

দেশ

আর ট্র্যাকে ফেরা হলো না। দৌড় থেমে গেল কিংবদন্তি মিলখা সিং-এর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৯ জুন : অবশেষে করোনার কাছে হার মানলেন ‘উড়ন্ত শিখ’ মিলখা সিং।শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে এই কিংবদন্তি দৌড়বিদের বয়স হয়েছিল ৯১ বছর।গত ২০ মে করোনা আক্রান্ত হন তিনি। চার দিন পরে ২৪ মে মোহালির হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

৩০শে মে হাসপাতাল থেকে ছাড়া পান। কিন্তু ৩রা জুন শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় পিজিআইএমইআর-এর নেহরু হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। বৃহস্পতিবার তাঁর কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসে। কোভিড আইসিইউ থেকে তাঁকে সাধারণ আইসিইউ-তে স্থনান্তরিত করা হয়। তবে শেষরক্ষা হল না।করোনা সংক্রমিত হওয়ার ৩০ দিনের মাথায় পিজিআইএমইআই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন মিলখা সিং।ভারতের হয়ে এশিয়ান গেমসে চারটি সোনা জেতেন মিলখা। ১৯৫৮ টোকিও এশিয়াডের ২০০ ও ৪০০ মিটারে চ্যাম্পিয়ন হন। ১৯৬০ রোম অলিম্পিকের ৪০০ মিটারের ফাইনালে চতুর্থ হয়ে অল্পের জন্য পদক হাতছাড়া করেন মিলখা।এ দিন মিলখা সিংয়ের মৃত্যুর খবর পরিবারের তরফে নিশ্চিত করে করতেই গভীর শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমৃন্দর সিং, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশ-বিদেশের বহু বিশিষ্টজনেরা।