নক্ষত্রপতন বাংলা চলচিত্র জগতে। প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত
Connect with us

বিনোদন

নক্ষত্রপতন বাংলা চলচিত্র জগতে। প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১০ জুন : ইন্দ্রপতন বাংলা চলচ্চিত্র জগতে। প্রয়াত হলেন পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ দক্ষিণ কলকাতার নিজের বাসভবনে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বুদ্ধদেববাবু। কিডনির সমস্যাও ছিল তাঁর। পরিবার সূত্রের খবর, নিয়মিত ডায়ালিসিস হত। বৃহস্পতিবার আরও এক দফায় ডায়ালিসিস হওয়ার কথা ছিল। কিন্তু সকালে বুদ্ধদেবাবুর স্ত্রী সকালে ডাকতে গিয়ে দেখেন, সাড়া মিলছে না প্রখ্যাত পরিচালকের। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।১৯৬৮ সালে ১০ মিনিটের একটি তথ্যচিত্র ‘The Continent of Love’ দিয়ে নিজের চলচ্চিত্র কেরিয়ার শুরু করেন বুদ্ধদেব দাশগুপ্ত। তাঁর পরিচালিত ৫টি ছবি-বাঘ বাহাদুর, চরাচর, লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ জাতীয় পুরস্কার পায়। পরিচালক হিসেবেও তিনি নিজেও দু’বার জাতীয় পুরস্কার পেয়েছেন। এছাড়াও চলচ্চিত্র পরিচালনায় বিদেশি পুরস্কারও পেয়েছেন বুদ্ধদেব দাশগুপ্ত।চলচ্চিত্র পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করলেও তাঁর চলাচল ছিল সাহিত্য জগতেও। কবি বুদ্ধদেবের কলমে উঠে এসেছে একাধিক কবিতা, যা নিয়ে আজও চর্চা হয়। তাঁর কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘রোবটের গান’, ‘ছাতা কাহিনি’, ‘গভীর আড়ালে’ ইত্যাদি।বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। পরিচালক বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল। পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। শোকবার্তায় লিখেছেন মুখ্যমন্ত্রী।

Continue Reading
Advertisement