সুশান্ত সিং রাজপুত হত্যা মামলায় নতুন মোড়। গ্রেফতার সিদ্ধার্থ পিঠানি
Connect with us

দেশ

সুশান্ত সিং রাজপুত হত্যা মামলায় নতুন মোড়। গ্রেফতার সিদ্ধার্থ পিঠানি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৮ মে : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত হত্যা মামলার তদন্তে এলো চাঞ্চল্যকর মোড়। প্রয়াত অভিনেতার বন্ধু তথা ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি-কে গ্রেফতার করল এনসিবি।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বৃহস্পতিবার হায়দ্রাবাদ থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মুম্বইতে আনা হয়েছে তাঁকে। ২০২০ এর ১৪ই জুন বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয়। সুশান্ত সিং রাজপুতের কাছের বন্ধু ছিলেন সিদ্ধার্থ পিঠানি। সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটেই থাকতেন তাঁর সঙ্গে। এমনকী পুলিশকেও তিনি খবর দিয়েছিলেন বলে জানা যায়। সিদ্ধার্থ পিঠানি কেবল সুশান্ত সিং রাজপুতেরবন্ধু ছিলেন না। তিনি অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন । সুশান্তের আত্মহত্যার পর বান্ধবী রিয়ার কল রেকর্ড থেকে দেখা গিয়েছিল ওই বছরে সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছে তাঁর। বন্ধুর মৃত্যুর পর তদন্তকারী সংস্থা এবং সংবাদমাধ্যমের কাছে এই প্রসঙ্গ বারবার এড়িয়ে যান সিদ্ধার্থ। মাদক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিনেতার মৃত্যুর পরই বলিউডে মাদক যোগ সামনে আসে। তদন্তে নামে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সিদ্ধার্থ পিঠানির আগে এই মামলায় অনেককে গ্রেফতার করা হয় আরো দুজনকে। এদের মধ্যে একজন হলেন সাহিল শাহ। তদন্তে নেমে এনসিবি জানতে পারে মাদক মামলায় সাহিলের যোগ সম্পর্কে। জানা যায়, সাহিল সুশান্তকে মাদক পাচার করতেন। ওই ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন সাহিল। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে সুশান্তের ফ্ল্যাটের পরিচারক নীরজ ও রুমমেট সিদ্ধার্থের বয়ান রেকর্ড করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফের একবার তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে বলে মনে করা হচ্ছে। পুরনো বয়ানের সঙ্গে বক্তব্যে অসংগতি থাকলে ফের খতিয়ে দেখা হবে। সিদ্ধার্থ এর গ্রেফতারীতে সুশান্তের হত্যা মামলায় আরোও কোনো চাঞ্চল্যকর তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই তাকিয়ে প্রয়াত অভিনেতার পরিবার ও ভক্তকুল।

Continue Reading
Advertisement ads