দেশে সামান্য সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যু
Connect with us

দেশ

দেশে সামান্য সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যু

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৭ মে :  মারণ ভাইরাসে বিপর্যস্ত দেশের চিকিৎসা পরিষেবা। মিলছে না অক্সিজেন। নেই পর্যাপ্ত বেড৷ দেশের বিভিন্ন রাজ্যে চলছে লকডাউন। এরাজ্যেও করোনা প্রতিরোধে ফের লকডাউন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর এল।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus)আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষের অধিক। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪১০৬ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৭৮ হাজার ৭৪১ জন, যা আগের দিনের তুলনায় বেশি। জানা গেছে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩৫ লক্ষ ১৬ হাজার ৯৯৭ জন। ইতিমধ্যে দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭৪ হাজার ৩৯০ জনের। সুস্থ হয়ে ফিরেছেন মোট ২ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৭৬ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে মোট টিকাকরণ হয়েছে ১৮ কোটি ২৯ লক্ষ ২৬ হাজার ৪৬০ জনের। ইতিমধ্যে ভারতের হাতে রয়েছে মোট তিনটি ভ্যাকসিন রয়েছে – কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক ভি। আজ থেকেই বাজারে মিলবে করোনা চিকিৎসা আরেক ওষুধ -2DG, যা তৈরি করেছে DRDO। তবে দেশে টিকার সংকট রয়েছে। তা মেনে নিয়েই কেন্দ্র বিদেশের যে কোনও জায়গা থেকে WHO, FDA অনুমোদিত টিকা আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে অবশ্য টিকার দুটি ডোজের মধ্যে ব্যবধানও বাড়ানো হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে চলছে কড়া লকডাউন। তার জেরে সংক্রমণে কিছুটা লাগাম পরানো গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের অনুমান, এভাবে চললে জুন মাসে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী তাঁরা।