মুকুল-শুভেন্দুকে কেন গ্রেফতার করছে না সিবিআই? প্রশ্ন তৃণমূল কংগ্রেসের
Connect with us

রাজনীতি

মুকুল-শুভেন্দুকে কেন গ্রেফতার করছে না সিবিআই? প্রশ্ন তৃণমূল কংগ্রেসের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৭ মে :  ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে ম্যাথু স্যালুয়েলের নারদ ফুটেজ ঘিরে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। প্রবল অস্বস্তিতে পড়ার পাশাপাশি নির্বাচনে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসকে।

কিন্তু তা সত্ত্বেও নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে ২০১৬ সালে ক্ষমতায় ফেরে তৃণমূলই। আবার পাঁচ বছর পর তৃণমূল কংগ্রেস বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃতীয়বারের জন্য। আর সেই নারদ মামলায় সোমবার চার অভিযুক্ত নেতামন্ত্রীকে গ্রেপ্তার করল সিবিআই। তৃণমূল কংগ্রেসের প্রশ্ন মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছে বলে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে? একই মামলায় যদি ফিরহাদ, মদন, শোভন, সুব্রত গ্রেফতার হন তাহলে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে হেরে যাওয়ায় বিজেপি প্রতিহিংসা পরায়ণ হয়ে সিবিআইকে লেলিয়ে দিয়ে তাদের দলের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করে সরকারকে দুর্বল করার চেষ্টা করছে। এমনকি সিবিআই যদি ‘তোতাপাখি’ না হত তাহলে শুভেন্দু, মুকুলকেও একই মামলায় গ্রেফতার করত। মোদি ও অমিত শাহর নির্দেশে সিবিআই একাজ করছে। এর বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চলবে। উল্লেখ্য কিছুদিন আগে রাজ্যপালের কাছ থেকে অনুমতি মেলার পর নারদকাণ্ডে চার অভিযুক্ত নেতা-মন্ত্রীর বিরুদ্ধে সোমবার আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই। একইসঙ্গে সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও আজ আদালতে চার্জশিট পেশ করা হবে। এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে।