জয়পুরের রিটার্নিং অফিসারকে কম্পালসরি ওয়াটিংয়ে পাঠাল নবান্ন
Connect with us

রাজ্যের খবর

জয়পুরের রিটার্নিং অফিসারকে কম্পালসরি ওয়াটিংয়ে পাঠাল নবান্ন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৮ মে : তৃণমূল রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতেই প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক রদবদল শুরু হয়েছে।  এবার পুরুলিয়ার (Purulia) জয়পুরের সেই রিটার্নিং অফিসারকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানোর নির্দেশিকা পাঠাল নবান্ন।

অভিযোগ, তিনি সক্রিয় হলে ভোটের সময় তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হত না। জানা গেছে সূর্যকুমার জানা নামে ওই অফিসার জেলা যুব আধিকারিক ছিলেন। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ওই রিটার্নিং অফিসার একটু সক্রিয় হলে জয়পুর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল হত না। হলফনামায় তাঁর ত্রুটি ছিল খুব সামান্য। আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল প্রার্থী। কিন্তু শেষপর্যন্ত ভোট লড়াই করতে পারেননি। বদলে নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিং দেওকে সমর্থন করে তৃণমূল। তবে আসনটি জেতে বিজেপি।

উল্লেখ্য, গত তিন দিনে পরপর একই জেলায় ডবলুবিসিএস (এক্সকিউটিভ) তিন আধিকারিককে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হল৷ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণের দিনই প্রথমে পুরুলিয়ার প্রাক্তন জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়, তারপর অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সরিত ভট্টাচার্যকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠায় রাজ্য। এই সরিত ভট্টাচার্য আগে পূর্ব মেদিনীপুরের কাঁথির মহকুমা শাসক, তারপর বিধাননগর জয়েন্ট মিউনিসিপাল কমিশনার ছিলেন। সেখান থেকে আবার ফের পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার ) হন। তারপর ভোটের মুখে পুরুলিয়া আসেন তিনি।