দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা নির্বাচনের ফলাফল
Connect with us

দক্ষিণ দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা নির্বাচনের ফলাফল

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ০৩ মে :  একুশের বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতাতে ফের তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দোপাধ্যায় তা বলাই বাহুল্য। এই নির্বাচনের ফলাফলকে ঘিরে আক্ষরিক অর্থেই উত্তেজনা ছিল রাজ্য সহ গোটা দেশের মানুষের মধ্যে। এবারের নির্বাচনে বিরোধী হিসেবে বিজেপির উত্থান হলেও কার্যত ধুয়ে মুছে গিয়েছে বাম-কংগ্রেস।
দক্ষিন দিনাজপুর জেলায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। এই জেলায় ছটি আসনের মধ্যে তিনটি আসন পেয়েছে বিজেপি। বাকী তিনটি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। দেখে নেওয়া যাক দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভাভিত্তিক নির্বাচনের ফলাফলঃ

১) বালুরঘাট
অশোক কুমার লাহিড়ী -বিজেপি (জয়ী)- ভোট ৭২১২৯
নিকটতম প্রতিদ্বন্দ্বী-শেখর দাশগুপ্ত- তৃণমূল কংগ্রেস – প্রাপ্তভোট ৫৮৬৯৩
জয়ের ব্যবধান ১৩৪৩৪

২) গঙ্গারামপুর
সত্যেন্দ্রনাথ রায়- বিজেপি (জয়ী)- প্রাপ্ত ভোট ৮৭৫৬১
নিকটতম প্রতিদ্বন্দ্বী- গৌতম দাস- তৃণমূল কংগ্রেস -প্রাপ্ত ভোট ৮৩২৮১
জয়ের ব্যবধান ৪২৮০

৩) হরিরামপুর
বিপ্লব মিত্র- তৃণমূল কংগ্রেস (জয়ী)- প্রাপ্তভোট ৯৬১৩১
নিকটতম প্রতিদ্বন্দ্বী-নীলাঞ্জন রায়- বিজেপি- প্রাপ্তভোট ৭৩৪৫৯
জয়ের ব্যবধান ২২৬৭২

Advertisement
ads

৪) কুশমন্ডী
রেখা রায়- তৃণমূল কংগ্রেস (জয়ী)- প্রাপ্তভোট ৮৯১৮৫
নিকটতম প্রতিদ্বন্দ্বী- রঞ্জিত কুমার রায়- বিজেপি-প্রাপ্তভোট
৭৬৬৫০
জয়ের ব্যবধান ১২৫৩৫

৫) কুমারগঞ্জ
তোহরাফ হোসেন মন্ডল-তৃণমূল কংগ্রেস (জয়ী)- প্রাপ্তভোট ৮৯৭৬৩
নিকটতম প্রতিদ্বন্দ্বী-মানস সরকার -বিজেপি- প্রাপ্তভোট ৬০৩৯৬
জয়ের ব্যবধান ২৯৩৬৭

৬) তপন
বুধরাই টুডু- বিজেপি (জয়ী)- প্রাপ্তভোট ৮৪৩৮১
নিকটতম প্রতিদ্বন্দ্বী-কল্পনা কিস্কু -তৃণমূল কংগ্রেস- প্রাপ্তভোট ৮২৭৩১
জয়ের ব্যবধান১৬৫০

Advertisement
ads