দুর্ঘটনা
অন্ধ্রের শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টে মৃত্যু ৯, ভক্তদের হুড়োহুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা
ডিজিটাল ডেস্কঃ অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রীকাকুলাম (Srikakulam) জেলার কাশীবুগ্গায় (Kasibugga) অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে (Sri Venkateswara Swamy Temple) পদপিষ্ট হয়ে অন্তত ৯ জন ভক্ত (Devotees)-এর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন বহু পুণ্যার্থী (Pilgrims)। শনিবার সকালে একাদশী (Ekadashi) উপলক্ষে হাজার হাজার ভক্ত মন্দিরে পুজো দিতে আসেন।
সাক্ষী থাকা প্রত্যক্ষদর্শীদের (Eyewitnesses) দাবি, একসময় অতিরিক্ত ভিড়ের (Crowd) চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হুড়োহুড়ি, ধাক্কাধাক্কিতে (Stampede) অনেকেই মাটিতে পড়ে যান। তাঁদের মধ্যেই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে।
ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। তিনি এক বিবৃতিতে বলেন, “শ্রীকাকুলামের কাশীবুগ্গায় ভেঙ্কটেশ্বর মন্দিরে যা ঘটেছে, তা অত্যন্ত মর্মান্তিক (Heartbreaking)। ভক্তদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা (Condolence) জানাই।”
శ్రీకాకుళం జిల్లాలోని కాశీబుగ్గ వెంకటేశ్వర ఆలయంలో తొక్కిసలాట ఘటన కలచివేసింది. ఈ దురదృష్టకర ఘటనలో భక్తులు మరణించడం అత్యంత విషాదకరం. మృతుల కుటుంబాలకు ప్రగాఢ సానుభూతిని తెలియజేస్తున్నాను. గాయాల పాలైన వారికి మేలైన సత్వర చికిత్స అందించాలని అధికారులను ఆదేశించాను. ఘటనా స్థలానికి వెళ్లి…
— N Chandrababu Naidu (@ncbn) November 1, 2025
তিনি আরও জানান, আহতদের দ্রুত চিকিৎসার (Treatment) ব্যবস্থা করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন (Administration) ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।
মন্দির প্রাঙ্গণের ভয়ঙ্কর (Horrific) এই দুর্ঘটনায় শোকস্তব্ধ অন্ধ্রপ্রদেশ।
