ইসলামপুরে রবীন্দ্রনাথের মূর্তির চোখে সাদা কাপড়! স্থানীয়রা অবাক, পুলিশ তদন্তে
Connect with us

উত্তর দিনাজপুর

ইসলামপুরে রবীন্দ্রনাথের মূর্তির চোখে সাদা কাপড়! স্থানীয়রা অবাক, পুলিশ তদন্তে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে প্রাতঃভ্রমণে (morning walk) বেরিয়েছিলেন ইসলামপুর (Islampur) এলাকার বাসিন্দারা। তখনই তাদের চোখে পড়ে রাস্তার উপরে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) আবক্ষ মূর্তির দিকে। মূর্তির চোখে একটি সাদা কাপড় (white cloth) বাঁধা রয়েছে। ঘটনাটি ঘটার পর উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে।

এখনো স্পষ্ট হয়নি কে বা কারা এই কাজটি করেছে। পুলিশ (police) ইতিমধ্যেই এলাকায় স্থাপিত সিসিটিভি ফুটেজ (CCTV footage) খতিয়ে দেখছে।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষক অশোক প্রামাণিক বলেন, “সকালে বাজারে যাচ্ছিলাম, দেখি রবীন্দ্রনাথের চোখ বেঁধে রাখা। অবাক হয়ে ভাবলাম, আমরা কি ধরনের সমাজে বসবাস করছি! পুলিশের অবিলম্বে (immediate) ব্যবস্থা নেওয়া উচিত।”

প্রাতঃভ্রমণে বের হওয়া ব্যবসায়ী সুদীপ বিশ্বাস বলেন, “ছোট থেকে এই মূর্তিটা দেখছি। আজ এমন দৃশ্য দেখে বাংলাদেশের (Bangladesh) কথা মনে পড়লো। এটি অত্যন্ত নিন্দনীয় (condemnable) ঘটনা।”

Advertisement
ads

ঘটনার পর ইসলামপুরে সমালোচনার ঝড় বইছে। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, “বিষয়টি পুলিশ দেখছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস বলেন, “আমার মনে হয়, সুস্থ মানসিকতার কেউ এই কাজ করতে পারেন না। রবীন্দ্রনাথকে অসম্মান করার (disrespect) স্পর্ধা কারও নেই। যারা করেছে, তাঁরা নিজেদের শিক্ষার (education) পরিচয় দিয়েছেন।”

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত (investigation) শুরু হয়েছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার মাধ্যমে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement