‘যেখানে যান সংবিধানের ক্ষতি করেন’! বাংলার নতুন রাজ্যপাল নিয়ে কটাক্ষ ডিএমকের
Connect with us

ভাইরাল খবর

‘যেখানে যান সংবিধানের ক্ষতি করেন’! বাংলার নতুন রাজ্যপাল নিয়ে কটাক্ষ ডিএমকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল (Governor) পদ থেকে সিভি আনন্দ বোসের আকস্মিক ইস্তফার পর ২৪ ঘণ্টার মধ্যেই রাজভবনের নতুন অভিভাবক হিসেবে নাম ঘোষণা করা হয় আর.এন. রবির। বর্তমানে তামিলনাড়ুর দায়িত্বে থাকা এই প্রাক্তন আইপিএস (IPS) অফিসারই হতে চলেছেন বাংলার পরবর্তী সাংবিধানিক প্রধান। তবে তাঁর নিয়োগের খবর চাউর হতেই দাক্ষিণাত্য থেকে ভেসে এল কড়া সতর্কবার্তা (Warning)। ইন্ডিয়া জোটের শরিক দল ডিএমকে সরাসরি আক্রমণ শানিয়েছে রবির বিরুদ্ধে।

তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র রাজ্যসভার সাংসদ পি উইলসন সমাজমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “আর.এন. রবি যেখানেই যান, সেখানে সংবিধান (Constitution), যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের ক্ষতি করেন। পশ্চিমবঙ্গের তৃণমূল বন্ধুদের জন্য আমার সত্যিই খারাপ লাগছে!” আসলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের সঙ্গে গত চার বছর ধরে রাজ্যপাল রবির সম্পর্ক ‘আদায়-কাঁচকলায়’। জাতীয় সঙ্গীত অবমাননা থেকে শুরু করে বিধানসভার ভাষণ নিয়ে সংঘাত এতটাই চরমে পৌঁছেছিল যে, মুখ্যমন্ত্রী রাজভবনের চা-চক্র পর্যন্ত বয়কট (Boycott) করেছিলেন।

আর.এন. রবির কর্মজীবন অত্যন্ত বর্ণময়। তিনি একদা সিবিআই (CBI) ও আইবি-র (IB) দুঁদে গোয়েন্দা কর্তা ছিলেন। ২০১৫ সালের ‘নাগা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট’-এর নেপথ্যে তাঁর বড় ভূমিকা থাকলেও, অভিযোগ উঠেছিল তিনি সেনাকে ব্যবহার করে বিরোধী আন্দোলন দমনে মদত দিয়েছেন। বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঠিক আগে বাংলার রাজভবনে একজন প্রাক্তন গোয়েন্দা কর্তার আগমন প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ (Significant)। জগদীপ ধনখড় থেকে সিভি আনন্দ বোস—নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাত এ রাজ্যে নতুন কিছু নয়। এবার ডিএমকে-র এই আগাম সতর্কবার্তা ভবিষ্যতে রাজভবন-নবান্ন সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement