SIR ফর্ম বোঝাই গাড়ি আটক, ‘জেনুইন ভোটার ডিলিটের চক্রান্ত’ অভিযোগ মমতার
Connect with us

ভাইরাল খবর

SIR ফর্ম বোঝাই গাড়ি আটক, ‘জেনুইন ভোটার ডিলিটের চক্রান্ত’ অভিযোগ মমতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া ঘিরে ফের চরম বিতর্ক। বাঁকুড়ার খাতড়ায় ফর্ম ৭ (Form 7) বোঝাই একটি গাড়ি আটক হওয়ার পরই রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ওই ফর্মগুলির মাধ্যমে জেনুইন (Genuine) ভোটারদের নাম ভোটার তালিকা (Voter List) থেকে বাদ দেওয়ার পরিকল্পিত চেষ্টা চলছিল।

এই ঘটনার পর মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, মালদহ, বাঁকুড়া-সহ একাধিক জেলা থেকে গুচ্ছ গুচ্ছ ফর্ম সংগ্রহ করে নাম কাটার চক্রান্ত চলছে। মুখ্যমন্ত্রীর কথায়, “গাড়িতে করে নয়-দশ হাজার ফর্ম নিয়ে যাওয়া হচ্ছে। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ—সব ডিলিট করার জন্য।”

মুখ্যমন্ত্রী প্রশাসন ও পুলিশের (Police Administration) উদ্দেশে কড়া নির্দেশ দেন। তিনি বলেন, বিএলও (BLO), এসডিও (SDO) এবং আইসি-দের (IC) অননুমোদিত নথি দেখলে সরাসরি সিজ় (Seize) করার নির্দেশ দেওয়া হয়েছে। আইন মেনে নির্ভয়ে কাজ করার কথাও বলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ফর্মগুলির বড় অংশই বাঁকুড়ার তালডাংরা বিধানসভা এলাকার। অধিকাংশ ফর্মেই আগেভাগে ভোটারদের নাম ও ব্যক্তিগত তথ্য লেখা ছিল। ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে, তিনজন পালিয়ে যায়। ধৃতদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

Advertisement
ads

তৃণমূল কংগ্রেসের দাবি, এটি নিছক কাগজপত্র নয়, সরাসরি গণতন্ত্রের (Democracy) উপর আঘাত। বিশেষ করে সংখ্যালঘু ও প্রান্তিক ভোটারদের লক্ষ্য করেই এই পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ। যদিও বিজেপির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। গোটা ঘটনা নিয়ে নির্বাচন কমিশন (Election Commission) ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

Continue Reading
Advertisement