ডিজিটাল প্ল্যাটফর্মে যুদ্ধ ঘোষণা তৃণমূলের: ‘বাংলার যোদ্ধা’ হয়ে লড়ার ডাক অভিষেকের
Connect with us

ভাইরাল খবর

ডিজিটাল প্ল্যাটফর্মে যুদ্ধ ঘোষণা তৃণমূলের: ‘বাংলার যোদ্ধা’ হয়ে লড়ার ডাক অভিষেকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (Election) সামনে রেখে নতুন কৌশলের পথে হাঁটল তৃণমূল কংগ্রেস (TMC)। বাংলার ভবিষ্যত তরুণ প্রজন্মের (Youth Generation) হাতেই তুলে দিতে চাইছে রাজনৈতিক লড়াইয়ের ডিজিটাল অস্ত্র। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে আত্মপ্রকাশ করল ‘বাংলার ডিজিটাল যোদ্ধা বাহিনী’ (Digital Warrior Force of Bengal)

এই উদ্যোগের মাধ্যমে তরুণদের যুক্ত করা হবে তৃণমূলের অনলাইন প্রচারে। বহিরাগত ও বাংলা বিরোধীদের অপপ্রচারের জবাব দিতে এই যোদ্ধারা কনটেন্ট (Content), তথ্য (Data) ও যুক্তির (Logic) মাধ্যমে গড়ে তুলবে অনলাইন প্রতিরোধ। অভিষেকের ভাষায়, “বাংলার সংগ্রামী মাটি চাইলেই কীভাবে জবাব দেয় তা সবাইকে দেখাতে হবে।”

উদ্যোগের মূল লক্ষ্য

২০২৬-এর ভোটে বিজেপি-সহ বিরোধী শিবিরের বিরুদ্ধে অনলাইন যুদ্ধ জোরদার করাই এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য।

তিনটি ভাগে শ্রেণিবদ্ধ করা হবে ডিজিটাল যোদ্ধাদের (Digital Warriors):

Advertisement
ads
  1. কনটেন্ট ক্রিয়েটর (Content Creator) – ‘ক্রিয়েটর ফোর্স’

  2. সোশ্যাল মিডিয়া ম্যানেজার (Social Media Manager) – ‘কমিউনিটি লিডার’

  3. ডিজিটাল অ্যাম্প্লিফায়ার (Digital Amplifier) – ‘ফোর্স মাল্টিপ্লায়ার’

রেজিস্ট্রেশন (Registration) সংক্রান্ত তথ্য

  • রেজিস্ট্রেশন শুরু: ১৬ অক্টোবর, ২০২৫

  • রেজিস্ট্রেশন শেষ: ৩০ নভেম্বর, ২০২৫

  • ওয়েবসাইট: www.ABDigitalJoddha.com

প্রক্রিয়া: নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে নাম রেজিস্টার করা যাবে। পরবর্তীতে তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ধারিত হবে কারা কোন বিভাগে কাজ করবেন।

অংশগ্রহণকারীদের জন্য সুবিধাসমূহ

এই মিশনে যুক্ত হলে যা পাওয়া যাবে—
 

  • বাংলার ঐতিহ্যের (Heritage) অংশ হওয়ার সুযোগ
  • নিজস্ব প্রতিভা (Talent) তুলে ধরার মঞ্চ
  • নেটওয়ার্ক গড়ার সম্ভাবনা
  • পরিবর্তনের চালক হয়ে ওঠা
  •  স্বীকৃতি ও পুরস্কারের সম্ভাবনা

প্রশিক্ষণ (Training) ও দিকনির্দেশনা

রেজিস্ট্রেশনের পর অংশগ্রহণকারীদের দেওয়া হবে প্রাথমিক গাইডলাইন। এরপর ৪ সপ্তাহব্যাপী অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ (Training) চলবে, যাতে কনটেন্ট নির্মাণ, প্রচার কৌশল, এবং অনলাইন কৌশলগত দক্ষতা উন্নত হয়।

অভিষেকের বার্তা তরুণদের উদ্দেশে:

“মিথ্যা, ঘৃণা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াতে হবে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে। আপনারাই পারবেন বাংলার ভবিষ্যৎ গড়ে তুলতে। যদি আপনি নিজেকে বাংলার ডিজিটাল যোদ্ধা ভাবেন, তাহলে আজই যুক্ত হন।”

Advertisement
ads
Continue Reading
Advertisement