আকস্মিকভাবে পাঁচতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু মুথুট গোষ্ঠীর চেয়ারম্যানের
Connect with us

দেশ

আকস্মিকভাবে পাঁচতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু মুথুট গোষ্ঠীর চেয়ারম্যানের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৭ মার্চ : আকস্মিকভাবে নিজ বাসভবনের পাঁচতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল মুথুট গোষ্ঠীর চেয়ারম্যান এমজি জর্জ মুথুটের।শুক্রবার রাতেই আহত অবস্থায় মুথুটকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থাতেই শনিবার মৃত্যু হয় তাঁর।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১বছর।সোনা বন্ধক দিয়ে ঋণের পারিবারিক ব্যবসায় চূড়ান্ত সাফল্য নিয়ে এসেছিলেন মুথুট।মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে যোগদান থেকে প্রভূত উন্নতি করেন তিনি।১৯৭৯ সালে মুথুট গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর হন তিনি। ১৯৯৩-তে এই গোষ্ঠীর চেয়ারম্যান পদে আসীন হন তিনি। যৌথ পরিবার ভেঙ্গে গেলে নিজের প্রচেষ্টায় মুথুট পাপ্পাচেন গোষ্ঠী শুরু করেন।বর্তমানে দেশের মাটি থেকে বিদেশেও পা রেখেছে এই গোষ্ঠী। ৩১ শাখা থেকে মুথুট গোষ্ঠীর ৫,৫৫০-এর বেশি শাখা হয়েছে গোটা দেশে। গত বছর ফোর্বর্স এশিয়ার বিচারে দেশের ধনীদের মধ্যে ৪৪ নম্বরে ছিলেন মুথুট। সেই সঙ্গে ৫০০ কোটিরও বেশি সম্পদের মালিকানা রেখে গিয়েছেন মুথুট। এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ দেশের ব্যবসায়ী মহল।এদিনই দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়েছে।যদিও পুলিশ জানিয়েছে, মুথুটের ময়নাতদন্তে কোনও অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।

Continue Reading
Advertisement