দিনভর প্রচার করলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী
Connect with us

মালদা

দিনভর প্রচার করলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মানিকচক, ১২ এপ্রিল : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার জোরদার প্রচার করলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডল।

এদিন মানিকচক এলাকার ভুতনি চরের দক্ষিণ চন্ডীপুর এলাকাজুড়ে প্রচার করেন তিনি। সোমবার সকাল থেকেই মানিকচক বিধানসভার ভুতনি চরের বিভিন্ন এলাকায় হুডখোলা গাড়িতে করে ভোট প্রচার করেন প্রার্থী। পাশাপাশি একটি বাইক রেলিও আয়োজিত হয়। বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডল জানান, বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে সোমবার মানিকচক এলাকার ভুতনি চরের দক্ষিণ চন্ডীপুর এলাকায় প্রচারে আসি। বিজেপি কর্মীরা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন। এলাকাবাসীরাও উন্নয়ন চায়। বাংলার মানুষের পাশাপাশি মানিকচক বিধানসভা এলাকার মানুষও চাইছে বিজেপি সরকার। তৃণমূল শুধু প্রতিশ্রতি দিয়েছে। রাস্তা, বাড়ি, পানীয় জল থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে বিজেপির সরকার বাংলায় এলে। মানুষ বিজেপির পাশে আছে, তৃণমূল কংগ্রেসের পাশে নেই মানুষ। তারা শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছিল। বিজেপির সরকার রাজ্যে ক্ষমতায় এলে সাধারণ মানুষের প্রভূত উন্নতি হবে। এদিনের কর্মসূচিতে বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

Continue Reading
Advertisement