গ্রামীণ এলাকায় করোনা সংক্রমণে লাগাম টানতে বিশেষ উদ্যেগ ব্লক প্রশাসনের
Connect with us

উত্তর দিনাজপুর

গ্রামীণ এলাকায় করোনা সংক্রমণে লাগাম টানতে বিশেষ উদ্যেগ ব্লক প্রশাসনের

Dipa Chakraborty

Published

on

হেমতাবাদ, ২২ মে :করোনার প্রথম দফায় মূলত শহরতলির মানুষ আক্রান্ত হলেও দ্বিতীয় ঢেউয়ে শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকায় ব্যাপকভাবে বেড়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হেমতাবাদ ব্লকের বিভিন্ন গ্রামগুলিতে ক্রমশই উর্ধমূখী করোনা আক্রান্তের সংখ্যা, ফলে উদ্বিগ্ন ব্লক প্রশাসন।পরিস্থিতি সামাল দিতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে হেমতাবাদ ব্লক প্রশাসনের পক্ষ থেকে। হেমতাবাদে কোভিড সহায়তা কেন্দ্র খোলার পাশাপাশি জয়েন বিডিও নাজমুল হক সহ অন্যান্য ব্লক অফিসের আধিকারিকদের ফোন নম্বর দিয়ে প্রচার করা হচ্ছে এলাকাজুড়ে। হেমতাবাদ ব্লকের কেউ করোনা আক্রান্ত হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে ব্লক প্রশাসন। কখনো ফোন মারফত আবার কখনও স্বাস্থ্য কর্মীদের সাথে নিয়ে করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে আক্রান্তদের খোঁজ নিচ্ছেন আধিকারিকেরা। সেই সাথে করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে লাগাতার প্রচার কর্মসূচী চালানো হচ্ছে।হেমতাবাদ ব্লকের বিডিও লক্ষ্মীকান্ত রায় বলেন, করোনা নিয়ে এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে লাগাতার প্রচার চলছে। এলাকার কেউ করোনা আক্রান্ত হলেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওষুধ দেওয়ার পাশাপাশি রোগীদের সাথে ফোনে নিয়মিত কথা বলছেন আধিকারিকেরা। পাশাপাশি হেমতাবাদে পাঁচটি আইসোলেশন সেন্টার চিহ্নিত করা হয়েছে। আগামীতে প্রয়োজন অনুযায়ী সেগুলি ব্যবহার করা হবে।