তেজপ্রতাপের নতুন দল ‘জনশক্তি জনতা দল’ ঘোষণা, লালু পরিবারের গৃহযুদ্ধ তীব্র
Connect with us

ভাইরাল খবর

তেজপ্রতাপের নতুন দল ‘জনশক্তি জনতা দল’ ঘোষণা, লালু পরিবারের গৃহযুদ্ধ তীব্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পরিবার থেকে ত্যাজ্য (disowned) ও দল থেকে বহিষ্কৃত হওয়ার (expelled) পর এবার তেজপ্রতাপ যাদবের (Tej Pratap Yadav) প্রত্যাঘাত (retaliation)। বিহার বিধানসভা নির্বাচন (Assembly Election) সামনে রেখে লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) বড় ছেলে তেজপ্রতাপ নতুন একটি দল ঘোষণা করেছেন, যা আরজেডির (RJD) চাপ আরও বাড়িয়ে দেবে।

তেজপ্রতাপের নতুন দলের নামকরণ করা হয়েছে ‘জনশক্তি জনতা দল’ বা সংক্ষেপে জেজেডি (Jan Shakti Janata Dal – JJD)। বৃহস্পতিবার রাত ২টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় (social media) নিজের দলের আনুষ্ঠানিক ঘোষণা দেন তেজপ্রতাপ। দলের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্ল্যাক বোর্ড (blackboard) এর ছবি।

তিনি এক্স হ্যান্ডেলে (X handle, আগের Twitter) লিখেছেন, “রাজ্যবাসী (state residents) তাঁকে ভোটে জেতালে বিহার উন্নয়নের (development) জোয়ারে ভাসবে। আমাদের লক্ষ্য বিহারে সম্পূর্ণ পরিবর্তন আনা ও একটি নতুন ব্যবস্থা (system) গড়ে তোলা। বিহারের উন্নতির স্বার্থে দীর্ঘ লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।”

তেজপ্রতাপের ওয়েব পেজে দলের সোপান (leadership) হিসেবে তার নাম দেখা যাচ্ছে।

Advertisement
ads ads

লালু পরিবারের সঙ্গে তেজপ্রতাপের সংঘাত (conflict) বহুদিন ধরেই চলছিল। বিয়ে (marriage) পরবর্তী সময় এই দ্বন্দ্ব আরও জটিল হয়ে ওঠে। স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের (domestic abuse) অভিযোগ, দলবিরোধী নানা অভিযোগ এবং সম্প্রতি এক মহিলার সঙ্গে তাঁর ছবি প্রকাশের পর লালুপ্রসাদ তাঁকে পরিবার থেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন। ৬ বছরের জন্য দল থেকেও বহিষ্কার করা হয় তাঁকে।

সব হারালেও তেজপ্রতাপের (Tej Pratap) রাজনৈতিক উৎসাহ কমেনি। ঘরছাড়া হওয়ার (estranged) পর থেকে ভাই তেজস্বীর (Tejashwi Yadav) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। বাবার দল আরজেডির বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা করলেন তেজপ্রতাপ।

গত জুলাইয়ে তেজপ্রতাপ জানিয়েছিলেন, তিনি আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বৈশালী জেলার মহুয়া কেন্দ্র থেকে লড়বেন। এবার সেই ঘোষণা বাস্তবায়ন করেই নিজের নতুন দল তৈরি করলেন তিনি।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads