সাপ্লিমেন্টারি ভোটার তালিকা সোমবার! প্রত্যেক শুক্রবার করে প্রকাশ হবে বললেন নির্বাচন কমিশন
Connect with us

ভাইরাল খবর

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা সোমবার! প্রত্যেক শুক্রবার করে প্রকাশ হবে বললেন নির্বাচন কমিশন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের আগে দীর্ঘ প্রতীক্ষিত সাপ্লিমেন্টারি (Supplementary) বা সম্পূরক ভোটার তালিকা নিয়ে জল্পনার অবসান ঘটালো নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে, আগামী সোমবার বিকেলে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। এরপর থেকে নির্বাচনের আগে পর্যন্ত প্রতি শুক্রবার ধাপে ধাপে নতুন তালিকা প্রকাশ করা হবে।

এখনও পর্যন্ত রাজ্যে প্রায় ২৭ লক্ষ ২৩ হাজার ‘বিচারাধীন’ (Under adjudication) ভোটারের নথির নিষ্পত্তি হয়েছে। তবে তালিকায় নাম থাকা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আশঙ্কা প্রকাশ করেছেন যে, প্রায় ১০ লক্ষ ভোটারের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে উত্তরবঙ্গ ও সীমান্তবর্তী জেলাগুলির মানুষ বেশি। অন্যদিকে, ইদের সময় আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় বিচার বিভাগীয় আধিকারিকরা এই মুহূর্তে তালিকা প্রকাশে কিছুটা সতর্ক ছিলেন।

যাঁদের নাম এই তালিকায় থাকবে না, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি বিশেষ ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল’ (Appellate Tribunal) গঠন করা হয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম-সহ ১৯ জন প্রাক্তন বিচারপতির এই প্যানেল বাদ পড়া ভোটারদের অভিযোগ খতিয়ে দেখবেন। সাধারণ মানুষ চাইলে অনলাইনে ‘ECI NET’ অ্যাপের মাধ্যমে বা সরাসরি জেলাশাসক (DM) ও মহকুমাশাসকের (SDO) কাছে আবেদন জানাতে পারবেন।

Advertisement
ads

ভোটের নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিশন রাজ্যে রেকর্ড পরিমাণ কেন্দ্রীয় বাহিনী (Central Armed Police Forces) মোতায়েন করছে। ৩১ মার্চের মধ্যে আরও ৪০০ কোম্পানি এবং সব মিলিয়ে প্রায় ২,৪০০ কোম্পানি বাহিনী বাংলায় আসবে বলে জানা গিয়েছে। সোমবারের তালিকা প্রকাশের পর রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Continue Reading
Advertisement