ভাইরাল খবর
ভোট মিটলেই রাজ্য জয়েন্ট! মেগা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল বোর্ড
ডিজিটাল ডেস্কঃ অবশেষে প্রতীক্ষার অবসান। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE Exam) দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল বোর্ড। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (WBJEEB) জানিয়েছে, আগামী ২৪ মে, রবিবার রাজ্যজুড়ে এই গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণত এই পরীক্ষা এপ্রিলে হলেও, বিধানসভা ভোটের (Assembly Election) সম্ভাবনার কথা মাথায় রেখেই সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
ইঞ্জিনিয়ারিং (Engineering), টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচার বিষয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য এই পরীক্ষাটি অফলাইনে ওএমআর শিট (OMR Sheet)-এর মাধ্যমে নেওয়া হবে। বোর্ড সূত্রে খবর, ১০ মার্চ থেকে অনলাইনে আবেদন (Online Application) প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। আবেদনপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত কারেকশন উইন্ডো (Correction Window) খোলা থাকবে।
পরীক্ষার সময়সূচি (Exam Schedule): ২৪ মে দুটি পেপারে (Paper) পরীক্ষা নেওয়া হবে:
-
পেপার-১ (গণিত): সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
-
পেপার-২ (পদার্থবিদ্যা ও রসায়ন): দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত।
পরীক্ষার্থীরা ১৫ মে থেকে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ড (Admit Card) ডাউনলোড করতে পারবেন। পরীক্ষায় নেগেটিভ মার্কিংয়ের (Negative Marking) ব্যবস্থা থাকছে। পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ এখনো জানানো হয়নি, তা পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে। এই নির্দেশিকা প্রকাশের পর থেকেই প্রস্তুতিতে শেষ মুহূর্তের শান দিতে শুরু করেছে রাজ্যের কয়েক হাজার পড়ুয়া।
