দীঘার জগন্নাথ মন্দিরের রাঁধুনিদের বিশেষ খাদ্য নিরাপত্তা প্রশিক্ষণ, FSSAI শংসাপত্র প্রদান
Connect with us

রাজ্যের খবর

দীঘার জগন্নাথ মন্দিরের রাঁধুনিদের বিশেষ খাদ্য নিরাপত্তা প্রশিক্ষণ, FSSAI শংসাপত্র প্রদান

Dipa Chakraborty

Published

on

Special food safety training for cooks at Jagannath Temple, Digha, and FSSAI certification

দীঘার (Digha) জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) রাঁধুনিদের (Cooks) খাদ্য নিরাপত্তা (Food Safety) নিশ্চিত করতে জেলা খাদ্য সুরক্ষা দপ্তর (District Food Safety Department) বিশেষ প্রশিক্ষণ (Special Training) প্রদান করেছে। বৃহস্পতিবার নন্দীগ্রাম (Nandigram) স্বাস্থ্য জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের তরফ থেকে মন্দিরের রান্নার কাজে যুক্ত ৪০ জন মহিলাকে (Women) প্রশিক্ষণ দেওয়া হয়।

জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মান্না (Bishwajit Manna) বলেন, ‘জগন্নাথ মন্দিরে ভোগ (Bhog) ও শুকনো প্রসাদ (Dry Prasad) রান্নার সময় খাদ্য সুরক্ষাবিধি (Food Safety Norms) মেনে চলা অপরিহার্য। আমরা রাঁধুনিদের এই বিষয়গুলো নিয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছি। প্রশিক্ষণের পরে তাদের হাতে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) থেকে শংসাপত্র (Certificate) প্রদান করা হয়েছে।’

এ দিন বিশ্বজিৎ মান্নার নেতৃত্বে মন্দিরের রান্নাঘর পরিদর্শন (Inspection) করা হয়। রাঁধুনিদের সতর্কতা (Precautions) ও স্বাস্থ্যকর (Hygienic) রান্নার নিয়মাবলি (Guidelines) সম্পর্কে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়।

Advertisement
ads

একই সঙ্গে জেলা খাদ্য সুরক্ষা দপ্তর দীঘার একাধিক হোটেল (Hotels) ও রেস্তোরাঁ (Restaurants)-য় অভিযান (Drive) চালিয়ে নোটিস (Notice) জারি করেছে। অধিকাংশ হোটেলের (Hotel) লাইসেন্স (License) অনুপস্থিতি এবং খাদ্য সুরক্ষাবিধি না মানার অভিযোগ (Violation) উঠে এসেছে। বিশ্বজিৎ মান্না বলেন, ‘জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় পর্যটকের সংখ্যা (Tourist Footfall) বেড়েছে। নিম্নমানের খাদ্য গ্রাহকদরকে (Consumers) অসুস্থ করে তুলতে দেব না। সেই কারণে নিয়মিত অভিযান চালিয়ে সতর্কতা জোরদার করা হবে।’

Continue Reading
Advertisement