বাংলা বলা অপরাধ নয়: ওড়িশায় শ্রমিকের মৃত্যুতে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

ভাইরাল খবর

বাংলা বলা অপরাধ নয়: ওড়িশায় শ্রমিকের মৃত্যুতে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ওড়িশায় (Odisha) কাজ করতে গিয়ে বাংলাভাষী (Bengali-speaking) পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা—“বাংলা ভাষা বলা কোনও অপরাধ হতে পারে না।”

মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে অভিযোগ করেছেন, বিজেপি-শাসিত (BJP-ruled) রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষদের উপর লাগাতার নিগ্রহ (Harassment) চলছে। তিনি লেখেন, “প্রতিটি বিজেপি-শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের উপর যে নির্মম অত্যাচার নেমে এসেছে, আমরা তার তীব্র ধিক্কার জানাচ্ছি।”

Advertisement
ads

ঘটনার কেন্দ্রে মুর্শিদাবাদের সুতি এলাকার পরিযায়ী শ্রমিক জুয়েল রানা। রোজগারের উদ্দেশ্যে ওড়িশার সম্বলপুরে (Sambalpur) গিয়েছিলেন তিনি। পরিবারের দাবি, ‘বাংলাদেশি’ সন্দেহে তাঁকে নির্মমভাবে মারধর করা হয়, যার জেরেই মৃত্যু ঘটে। ঘটনায় তাঁর দুই সহকর্মীও আহত হয়ে হাসপাতালে (Hospital) ভর্তি রয়েছেন।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর হয় রাজ্য পুলিশ। সুতি থানায় একটি ‘জিরো এফআইআর’ (Zero FIR) দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে রাজ্য পুলিশের (State Police) একটি দল ওড়িশায় পাঠানো হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, সন্ত্রস্ত হয়ে ওড়িশা থেকে বহু পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদে ফিরে আসছেন। নিহত জুয়েল রানার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের জীবনের কোনও মূল্য হয় না, তবুও এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে আমরা অর্থনৈতিক ক্ষতিপূরণ (Financial Compensation) দেব।”

এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ রাজ্য। ভাষা ও পরিচয়ের ভিত্তিতে নিগ্রহের অভিযোগে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement