বিনোদন
সোনম কাপুর মা হতে চলেছেন দ্বিতীয়বার, শেয়ার করলেন বেবি বাম্পের ছবি
ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor) স্বাভাবিক স্টাইলেই ঘোষণা করলেন দ্বিতীয়বার মা হওয়ার (Second Pregnancy) খবর। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলা এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেবি বাম্পের ছবি শেয়ার করে খুশির খবর ভক্তদের সঙ্গে ভাগ করেছেন।
সোনম কাপুর ইনস্টাগ্রামে পোস্টে গোলাপি রঙের পোশাক পরে বেবি বাম্পের ছবি শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে শুধু একটি শব্দ লিখেছেন—“মা (Mother)”। এই ছবির মাধ্যমে তিনি তাঁর আনন্দ ও উত্তেজনা প্রকাশ করেছেন।
View this post on Instagram
২০১৮ সালে সোনম কাপুর ও আনন্দ অখুরীর (Anand Ahuja) বিবাহের পর, ২০২২ সালে তাদের ছেলে বায়ু (Bayu) জন্মগ্রহণ করে। বর্তমানে ছোট্ট বায়ুই তাঁর কাছে সমস্ত কিছু। অনেক দিন ধরে লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে থাকা সোনম কাপুর এবার সোশ্যাল মিডিয়ায় সুখবর জানালেন।