বিধানসভা ভোটের আগে মায়াপুরে শাহ! ‘স্বরাষ্ট্রমন্ত্রী নয়, মহাপ্রভুর ভক্ত হিসেবে এসেছি
Connect with us

ভাইরাল খবর

বিধানসভা ভোটের আগে মায়াপুরে শাহ! ‘স্বরাষ্ট্রমন্ত্রী নয়, মহাপ্রভুর ভক্ত হিসেবে এসেছি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন (Assembly Election), আর তার আগেই বাংলার মাটিতে পা রেখে আধ্যাত্মিকতার ছোঁয়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহ। বুধবার মায়াপুর ইসকন (ISKCON) মন্দিরে গিয়ে মহাপ্রভুর চরণে পুজো দিলেন তিনি। তবে এদিন তাঁর বক্তব্যে রাজনৈতিক পদের চেয়ে ভক্তিই বেশি প্রাধান্য পেয়েছে। শাহের কথায়, “আজ আমি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, বরং চৈতন্য মহাপ্রভুর ভক্ত (Devotee) হিসেবে এসেছি।”

শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১২৫তম জন্ম উৎসব (Birth Anniversary) উপলক্ষে এদিন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, মায়াপুরে আসার আগে সকালে প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রধানমন্ত্রী মায়াপুরের সমস্ত ভক্তদের জন্য ‘হরে কৃষ্ণ’ (Hare Krishna) অভিবাদন জানিয়েছেন। শাহ আরও বলেন, বহুবার এই পুণ্যভূমিতে আসার ইচ্ছা থাকলেও তা বারবার পিছিয়ে গিয়েছিল। অবশেষে এখানে আসতে পেরে তিনি নিজেকে ধন্য (Blessed) মনে করছেন।

চৈতন্য মহাপ্রভুর অবদান স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভক্তি আন্দোলনের (Bhakti Movement) মাধ্যমে তিনি বিশ্বজুড়ে যে চেতনার আলো জ্বালিয়েছিলেন, তা আজও অতুলনীয়। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের পারদ যখন তুঙ্গে, তখন মায়াপুরে এসে নিজেকে মহাপ্রভুর অনুগামী হিসেবে তুলে ধরা শাহের এক সুচিন্তিত রণকৌশল (Strategy)। পুজো শেষে তিনি মায়াপুরের ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হিন্দু ঐতিহ্যের জয়গান করেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement