সলমন খানের 'সিকন্দর' সিনেমা পাইরেসির কবলে, ৯১ কোটি টাকার ক্ষতির অভিযোগ প্রযোজকের
Connect with us

বিনোদন

সলমন খানের ‘সিকন্দর’ সিনেমা পাইরেসির কবলে, ৯১ কোটি টাকার ক্ষতির অভিযোগ প্রযোজকের

Dipa Chakraborty

Published

on

সলমন খানের ‘সিকন্দর’ ঘিরে ছিল তুমুল প্রত্যাশা। ছবির ট্রেলার, গান, স্টান্ট— সব মিলিয়ে ইদে মুক্তি পাওয়া এই অ্যাকশন থ্রিলার নিয়ে উত্তেজনার অন্ত ছিল না। কিন্তু ছবির মুক্তির আগেই নেমে আসে দুর্ভাগ্যের ছায়া। একে তো গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের প্রাণনাশের হুমকি, তার মধ্যেই কড়া নিরাপত্তায় ছবির শুটিং করতে হয়েছে ভাইজানকে। এবার সেই ছবিই হয়ে উঠল তাঁর জন্য কোটি টাকার ক্ষতির কারণ।

জানা গেছে, মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে যায় ‘সিকন্দর’-এর পুরো সিনেমাটি। পাইরেটেড কপি দ্রুত ছড়িয়ে পড়ে ইন্টারনেটে, যার ফলে বক্স অফিসে ব্যাপক প্রভাব পড়ে। সিনেমা হলে যাওয়ার আগেই অনেকে দেখে ফেলেন অনৈতিকভাবে আপলোড হওয়া কনটেন্ট। এমনকি কিছু পাইরেটেড কপিতে এমন দৃশ্যও ছিল যা মূল ছবিতে রাখা হয়নি।

ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানাচ্ছেন, এই পাইরেসির কারণে প্রায় ₹৯১ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন তাঁরা। তাই তিনি বিমার আবেদন করতে চলেছেন। প্রযোজনা সংস্থার এক ঘনিষ্ঠ সূত্র জানান, “এই ক্ষতি কোনো সাধারণ অর্থনৈতিক ব্যর্থতা নয়, বরং এটি সরাসরি অনৈতিক পাইরেসির ফল।”

এদিকে, এই ছবিতে সলমন খানের পাশাপাশি অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা, কাজল আগরওয়াল এবং শরমন জোশি। পরিচালনায় ছিলেন দক্ষ পরিচালক এ আর মুরুগাদোস। সমস্ত প্রস্তুতি, ঝুঁকি ও বিনিয়োগ সত্ত্বেও ছবিটি প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়, যার প্রধান কারণ অনিয়ন্ত্রিত কনটেন্ট ফাঁস।

Advertisement
ads
Continue Reading
Advertisement