২২ বছরের মহিলাকে ধর্ষণ, সেলফি তুলে লেখে ‘আমি আবার আসব’— তদন্তে নেমেছে পুলিশ
Connect with us

প্রতারণা

২২ বছরের মহিলাকে ধর্ষণ, সেলফি তুলে লেখে ‘আমি আবার আসব’— তদন্তে নেমেছে পুলিশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুনের এক অভিজাত আবাসনে ঘটল চাঞ্চল্যকর ও নারকীয় অপরাধ। অভিযোগ, কুরিয়ার ডেলিভারির ছদ্মবেশে এক ২২ বছর বয়সি মহিলার (Woman, age 22) ফ্ল্যাটে ঢুকে তাঁকে ধর্ষণ করেছে এক অপরাধী। শুধু তাই নয়, ধর্ষণের পর ওই মহিলার ফোনে একটি সেলফি তুলে রেখে গিয়েছে অভিযুক্ত এবং লিখে গিয়েছে হুমকি— “আমি আবার আসব”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এক যুবক একটি ব্যাঙ্কের কুরিয়ার খাম নিয়ে ওই মহিলার ফ্ল্যাটে হাজির হয়। তিনি ‘ডেলিভারি বয়’-এর ছদ্মবেশে এসে দরজায় কল করেন। কুরিয়ারের ওটিপি যাচাই করতে গিয়ে ওই মহিলা যখন ফোনে ব্যস্ত, তখন অভিযুক্ত ওই মহিলার মুখে কিছু স্প্রে করে এবং ফ্ল্যাটে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দেয়। এরপরই ঘটে ভয়াবহ অপরাধ।

আরও পড়ুনঃ বিয়ের পরেও মামার সঙ্গে সম্পর্ক নববধূর, প্রেমের জালে দেড় মাসেই প্রাণ গেল নববিবাহিত স্বামীর

ডেপুটি পুলিশ কমিশনার রাজকুমার শিন্ডে (Rajkumar Shinde) জানিয়েছেন, “অভিযুক্ত ব্যক্তি মহিলার মুখে একটি স্প্রে করে তাঁকে ধর্ষণ করে এবং অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে মহিলার ফোন থেকে একটি সেলফি উদ্ধার হয়, যেখানে অভিযুক্ত ছবি তুলে রেখে যায়, আর সেই ছবিতেই হুমকি বার্তা লেখে।”

Advertisement
ads

ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। মহিলার শরীরে কোনও রাসায়নিক প্রয়োগ করা হয়েছিল কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে অপরাধ দমন শাখা এবং পাঁচটি জোনাল টিম— মোট দশটি দল অভিযুক্তকে খুঁজে বের করতে তৎপর হয়ে উঠেছে।

এই বর্বর ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নেও নতুন করে উঠে এসেছে বহু জিজ্ঞাসা।

Continue Reading
Advertisement