সঙ্গীত থেকে অবসর নয়, অরিজিতের নতুন সৃজনশীল পরিকল্পনা ঘোষণা
Connect with us

বিনোদন

সঙ্গীত থেকে অবসর নয়, অরিজিতের নতুন সৃজনশীল পরিকল্পনা ঘোষণা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গান ও সঙ্গীতের জগতে এক যুগের জনপ্রিয় কণ্ঠস্বর অরিজিত সিং (Arijit Singh) মঙ্গলবার আচমকাই ঘোষণা করেছেন, তিনি আর নতুন প্লেব্যাক (playback) গান করবেন না। সোশ্যাল মিডিয়ায় (social media) ভক্তরা চমকে উঠেছেন। তবে গায়ক স্পষ্ট করেছেন, এটি সঙ্গীত থেকে বিদায় নয়। ইতিমধ্যেই চুক্তিবদ্ধ কয়েকটি গান তিনি সম্পূর্ণ করবেন, যা শোনার জন্য এখনও অপেক্ষা করতে হবে অনুরাগীদের (fans)।

অরিজিত বলেন, “আমি বোর হয়ে গিয়েছি (bored), তাই এখন অন্য ধরনের সঙ্গীত ও সৃজনশীল (creative) কাজে মন দিতে চাই। এটি একটি নতুন অধ্যায়।” শিল্পীর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ভক্ত ও সহশিল্পী শ্রেয়া ঘোষ (Shreya Ghoshal)।

সলমন খানের (Salman Khan) সিনেমা ব্যাটেল অফ গলওয়ান (Battle of Galwan) হবে তাঁর শেষ প্লেব্যাক কাজ। নতুন গান প্রকাশে বিরতি থাকলেও সুর সৃষ্টি ও সঙ্গীতচর্চা চালিয়ে যাবেন অরিজিত।

শ্রোতারা বিশ্বাস করছেন, নতুন মাধ্যমে, নতুন শৈলীতে তিনি আবারও তাদের জীবনে গান নিয়ে আসবেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement