ভাইরাল খবর
অচেনা কল চিনতে আর কষ্ট নয়! স্ক্রিনেই দেখুন কে ফোন করছেন—টেলিকম বিভাগের নতুন ফিচার
ডিজিটাল ডেস্কঃ অচেনা (Unknown) নম্বর থেকে ফোন এলে এখন আর আতঙ্কিত হওয়ার দরকার নেই। দেশের টেলিকমিউনিকেশন (Telecommunication) বিভাগ নতুন একটি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে, যা কার্যকর হলে অচেনা (Unknown) কলও সহজেই চেনা যাবে। সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যে দেশের সমস্ত টেলিকম অপারেটরকে (Telecom Operators) নির্দেশ দেওয়া হবে যে, ভারতীয় (Indian) নম্বর থেকে আসা কলের ক্ষেত্রে কলার (Caller) নাম সরাসরি স্ক্রিনে দেখানো হবে।
এতে আলাদা কোনো অ্যাপ যেমন ট্রু-কলার (Truecaller) ব্যবহার করার প্রয়োজন হবে না। বর্তমানে এই ফিচারটির (Feature) ট্রায়াল হরিয়ানায় (Haryana) শুরু হয়েছে। টেলিকম বিভাগের বক্তব্য অনুযায়ী, প্রতারণামূলক (Fraudulent) বা সন্দেহজনক (Suspicious) কল শনাক্ত করতে একই প্রযুক্তি ব্যবহার করা হবে, যা কলার আইডেন্টিটি (Caller Identity) দেখাবে।
নতুন নিয়ম অনুযায়ী, ফোন রিসিভ করার সময় কলার (Caller) নাম ডিফল্টভাবে প্রদর্শিত হবে, তবে চাইলে ব্যবহারকারী (User) সেটিংস (Settings) থেকে এটি বন্ধ করতে পারবেন। কিন্তু ফোন করা পক্ষ নিজের নাম গোপন করতে পারবে না; কেবল উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা (Government Officials) এবং মন্ত্রীদের (Ministers) জন্য এই সুবিধা থাকবে।
২০২২ সাল থেকে প্রতারণা ও স্প্যাম (Spam) কল রোধের জন্য এই প্রস্তাব ছিল। তখন ব্যক্তিগত তথ্যের (Personal Data) গোপনীয়তার কারণে আপত্তি ওঠে। ২০২৪ সালে ট্রাই (TRAI) এই আপত্তি খারিজ করে। কাতারসহ একাধিক দেশে (Countries) ইতিমধ্যেই এই নিয়ম আছে, তবে কর্পোরেট (Corporate) ক্ষেত্রে সীমাবদ্ধ। নতুন ব্যবস্থা প্রতারণা ও স্প্যাম কল কমাতে সহায়ক হবে, কারণ কল করলে স্ক্রিনে নাম ফুটে উঠবে এবং মিথ্যা বলা কঠিন হবে।
