বঙ্গে নিপা ভাইরাস আতঙ্ক: মমতার সঙ্গে ফোনে কথা জেপি নাড্ডার, সাহায্যের আশ্বাস
Connect with us

ভাইরাল খবর

বঙ্গে নিপা ভাইরাস আতঙ্ক: মমতার সঙ্গে ফোনে কথা জেপি নাড্ডার, সাহায্যের আশ্বাস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শীতের মরশুমে রাজ্যে একলাফে উদ্বেগ বাড়াল নিপা ভাইরাস (Nipah Virus)। ইতিমধ্যেই বারাসতের (Barasat) একটি বেসরকারি হাসপাতালে দুই নার্সের শরীরে সংক্রমণের (Infection) সন্ধান মিলেছে। তাঁদের আইসিইউ (ICU)-তে রেখে চিকিৎসা চলছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলাতেও আরও একজন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সংক্রমণ ছড়ানো রুখতে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে (Quarantine) থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার পাশে দাঁড়াল রাজ্যের। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা (J P Nadda) এক্স (X)-এ পোস্ট করে জানান, নিপা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র সবরকম সাহায্য করবে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর সঙ্গে ফোনে কথা বলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। নাড্ডার দাবি, কল্যাণী এইমস (AIIMS Kalyani)-এ নিপা সংক্রান্ত সমস্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো (Infrastructure) প্রস্তুত রয়েছে।

একটি ভিডিওবার্তায় নাড্ডা জানান, ল্যাবরেটরি (Laboratory) ব্যবস্থা, নজরদারি (Surveillance) এবং আপৎকালীন পরিস্থিতি সামলাতে বিশেষজ্ঞ দলকে (Expert Team) সতর্ক করা হয়েছে। খুব শীঘ্রই কেন্দ্রের একটি বিশেষজ্ঞ দল বাংলায় এসে রাজ্য স্বাস্থ্যদপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে।

উল্লেখযোগ্যভাবে, অতীতে কেন্দ্রের অসহযোগিতার অভিযোগ তুলেছে তৃণমূল। নিপা সংক্রমণের ক্ষেত্রে সেই অভিযোগের উলটো ছবি উঠে এল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement