দেশের খবর
প্রযুক্তি গবেষণায় নতুন দিগন্ত: অস্ট্রেলিয়া–কানাডার সঙ্গে ত্রিপাক্ষিক পার্টনারশিপ ঘোষণা মোদির
ডিজিটাল ডেস্কঃ জোহানেসবার্গে অনুষ্ঠিত জি-২০ (G20) নেতাদের শীর্ষ সম্মেলনের মধ্যেই প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিল ভারত। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ (Anthony Albanese) এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি (Mark Carney)-র সঙ্গে বৈঠকের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন ভারত–অস্ট্রেলিয়া–কানাডার ত্রিপাক্ষিক প্রযুক্তি পার্টনারশিপ (Tri-lateral Technology Partnership)। তাঁর বক্তব্য অনুযায়ী, তিন মহাদেশ (Continents) ও তিন মহাসাগর (Oceans) জুড়ে কার্যকর হবে এই সহযোগিতা, যার প্রধান লক্ষ্য—আগামী প্রজন্মের জন্য উন্নততর ভবিষ্যৎ নির্মাণ।
A new trilateral technology and innovation partnership!
Had an excellent meeting with Mr. Anthony Albanese, PM of Australia and Mr. Mark Carney, PM of Canada on the sidelines of the G20 Summit in Johannesburg. We are delighted to announce an Australia-Canada-India Technology and… pic.twitter.com/Qa5lSvlIb2
— Narendra Modi (@narendramodi) November 22, 2025
এদিন শুধু অস্ট্রেলিয়া ও কানাডার সঙ্গেই নয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (Keir Starmer)-এর সঙ্গেও বৈঠক করেন মোদি। বৈঠকের পরে তিনি জানান, ভারত–যুক্তরাজ্যের (UK) পার্টনারশিপে ইতিমধ্যেই নতুন দিক উন্মোচন হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সেই সহযোগিতা আরও বাড়বে।
রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (Antonio Guterres)-এর সঙ্গে মোদির আলোচনা “অত্যন্ত ফলপ্রসূ” বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে উভয় দেশের বাণিজ্য (Trade) ও সংস্কৃতি (Culture) সহযোগিতা নিয়ে ইতিবাচক আলোচনা হয়, যা দুই দেশের জনগণের উপকারে আসবে বলে মত মোদির।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (Anwar Ibrahim) এবং ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)-এর সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা করেন মোদি। ফ্রান্স–ভারত সম্পর্ককে তিনি “বিশ্বে কল্যাণের শক্তি” হিসেবে বর্ণনা করেন।
