অজ্ঞান রক্ষী দেখেও বক্তৃতা থামাননি নাড্ডা, কংগ্রেস–তৃণমূলের কটাক্ষ
Connect with us

ভাইরাল খবর

অজ্ঞান রক্ষী দেখেও বক্তৃতা থামাননি নাড্ডা, কংগ্রেস–তৃণমূলের কটাক্ষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গুজরাতের ভদদরা (Vadodara, Gujarat)-য় সর্দার পটেলের সার্ধশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাঝেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। মঞ্চের সামনে দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষী (security guard) আচমকা মাটিতে লুটিয়ে পড়েন (collapsed)। তিনি পড়ে যেতে না যেতেই অন্য নিরাপত্তাকর্মীরা দ্রুত এগিয়ে আসেন। কিন্তু সেই সময় মঞ্চে বক্তৃতারত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) এক মুহূর্তের জন্যও তাঁর বক্তব্য থামাননি। মঞ্চে থাকা অন্যান্য নেতাদেরও নির্বিকার দেখা যায়।

নাড্ডা জেড-প্লাস নিরাপত্তা (Z+ security) প্রোটোকলে থাকেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, দায়িত্বে থাকা ওই কমান্ডো হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ঠিক কী কারণে তাঁর শারীরিক অবনতি হল, তা এখনো স্পষ্ট নয়। কিছুক্ষণ পর সহকর্মীদের সহায়তায় হাঁটতে হাঁটতেই তাঁকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে ওঠে।

Advertisement
ads

তৃণমূল (TMC)-এর পক্ষ থেকে ভিডিও শেয়ার করে অভিযোগ করা হয়—বিজেপি নেতাদের আচরণে “মানবিকতার (humanity) কোনও চিহ্ন নেই।” তাঁদের দাবি, মানুষের জীবন–মৃত্যু বা অসুস্থতা নিয়ে বিজেপি নেতারা সামান্য সহমর্মিতাও দেখান না, শুধু ভোটের আগে দেখনদারি নিয়েই ব্যস্ত।

কংগ্রেস (Congress)-ও ভিডিও প্রকাশ করে কটাক্ষ করে লিখেছে—“যাঁরা চোখের সামনে পড়ে থাকা অসুস্থ মানুষকে গুরুত্ব দেন না, তাঁরা দেশের মুদ্রাস্ফীতি (inflation), বেকারত্ব (unemployment) বা কৃষকদের দুর্দশা (farmers’ distress) নিয়ে কী ভাববেন?” কংগ্রেসের অভিযোগ, মানুষের সমস্যা নয়, ক্ষমতাই বিজেপির একমাত্র উদ্দেশ্য।

ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বিরোধীদের সুর আরও তীব্র হয়েছে, এবং নাড্ডার আচরণ নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement