রাজ্যসভার মনোনয়নেও ‘ভুলের পাহাড়’, বিধানসভায় দীর্ঘক্ষণ নাজেহাল বিজেপি প্রার্থী রাহুল সিনহা
Connect with us

ভাইরাল খবর

রাজ্যসভার মনোনয়নেও ‘ভুলের পাহাড়’, বিধানসভায় দীর্ঘক্ষণ নাজেহাল বিজেপি প্রার্থী রাহুল সিনহা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যসভার (Rajya Sabha) টিকিট মিললেও মনোনয়ন জমা দেওয়ার দিনটি সুখকর হলো না বিজেপি প্রার্থী রাহুল সিনহার। বৃহস্পতিবার অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে বিধানসভায় নথিপত্র নিয়ে চরম বিভ্রাটের (Disruption) মুখে পড়লেন বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি। দুপুর ১২টার মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও, নথির ভুল সংশোধন করতেই তাঁর দীর্ঘ সময় কেটে যায়।

দলীয় সূত্রে খবর, রাহুলের মনোনয়নের প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় তাঁর হলফনামা বা এফিডেভিট (Affidavit)। জানা গিয়েছে, নিয়মানুযায়ী যেখানে পূর্ণাঙ্গভাবে ‘Not Applicable’ লেখার কথা ছিল, সেখানে লেখা হয়েছিল সংক্ষেপে ‘N/A’। এছাড়া হলফনামার নির্দিষ্ট কিছু অংশ হাতে লেখার (Handwritten) নিয়ম থাকলেও, রাহুল সিনহার ফাইলে তা ছিল ছাপানো বা প্রিন্টেড (Printed)। তৈরি করা চারটি ফাইলে একই ভুল থাকায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

এই পরিস্থিতি সামাল দিতে শেষে ময়দানে নামতে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বিরক্ত হয়ে শমীক ভট্টাচার্যের পুরোনো নমিনেশন ফাইল দেখে ভুল সংশোধনের পরামর্শ দেন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত দু’দিন সরকারি ছুটি (Public Holiday) থাকায় নথি গোছাতে দেরি হয়েছে। দীর্ঘ সময় দলের কোনো বড় পদে না থাকার পর রাজ্যসভায় যাওয়ার সুযোগ পেলেও, এই ‘কারিগরি ত্রুটি’ (Technical Error) রাহুলের রাজনৈতিক ভাগ্য নিয়ে নতুন করে চর্চা শুরু করেছে। যদিও বিধানসভার গাণিতিক সমীকরণ অনুযায়ী, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁর দিল্লি যাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।

Advertisement
ads
Continue Reading
Advertisement