শেষ লড়াইয়ের ডাক মিঠুনের! গোষ্ঠীকোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপির হতাশা উগরে দিলেন ‘মহাগুরু’
Connect with us

ভাইরাল খবর

শেষ লড়াইয়ের ডাক মিঠুনের! গোষ্ঠীকোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপির হতাশা উগরে দিলেন ‘মহাগুরু’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলার রাজনীতিতে আবারও জোরালো বার্তা ‘মহাগুরু’র (Mithun Chakraborty)। লোকসভা নির্বাচনের ব্যর্থতার ধাক্কা এখনও টাটকা, তার মধ্যেই দুর্গাপুরের সভা থেকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী স্পষ্ট করে দিলেন— “এটাই শেষ লড়াই”। তবে কি টানা পরাজয়ের হতাশা থেকেই এমন হুঁশিয়ারি? রাজনৈতিক মহলে জোর চর্চা।

দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে দাঁড়িয়ে দলীয় কর্মীদের উদ্দেশে মিঠুন বলেন, “এবারের লড়াই শেষ লড়াই ভেবে নামতে হবে। জীবন, প্রাণ দিয়ে লড়তে হবে। আমাদের সঙ্গে মোদির আশীর্বাদ রয়েছে। আমি থাকব, আপনারা থাকবেন— সবাই একসাথে।” তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি না, ‘মানুষনীতি’ করি। বাংলার মা-বোনেরা আমার আত্মীয়, তাঁদের ইজ্জত নিয়ে কোনও কথা বলার জায়গা নেই এখানে। দুর্নীতিরও ফাঁক নেই।”

আরও পড়ুনঃ মোদির ‘জয়পুর-জলপাইগুড়ি’ মন্তব্যে কটাক্ষ কুণালের, তোলেন পহেলগাঁওয়ে হামলার প্রসঙ্গ

২৩ ও ২৪ তারিখ থেকে রাজ্যে সক্রিয়ভাবে নামার কথা ঘোষণা করে মিঠুন জানান, “মাঠে নেমেই লড়ব। এই লড়াই সবাই মনে রাখবে।” রাজ্য পুলিশকে উদ্দেশ করে তাঁর বার্তা, “নিরপেক্ষ হন। তারপর দেখুন বিজেপি কী করতে পারে।” সঙ্গে সঙ্গে হাততালির ঝড়। সেই উত্তাপেই মিঠুন বলেন, “আমাদেরও ক্ষমতা আছে। কিন্তু আমরা জোর করি না। কাউকে মারধরের কথা বলি না। তবে ভাববেন না আমরা ভীতু। যদি লড়তেই হয়, সামনে এসে লড়ুন। পেছন থেকে গুলি নয়।”

Advertisement
ads

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টানা ব্যর্থতার জেরে বিজেপির ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট। মিঠুন হয়তো সেই চিত্রই ইঙ্গিতে তুলে ধরলেন— সংগঠনের দুর্বলতা ও নেতৃত্বের অভাব স্পষ্ট। সামনে বিধানসভা নির্বাচন, আর তাই মিঠুনের এই বক্তব্য বিজেপির ‘ড্যামেজ কন্ট্রোল’ নাকি হতাশার বহিঃপ্রকাশ— এখন সেটাই প্রশ্ন।

Continue Reading
Advertisement