মীরাটে ‘নগ্ন গ্যাং’-এর আতঙ্ক, টার্গেট শুধু মহিলারা! চিরুনি তল্লাশি শুরু পুলিশের
Connect with us

দেশের খবর

মীরাটে ‘নগ্ন গ্যাং’-এর আতঙ্ক, টার্গেট শুধু মহিলারা! চিরুনি তল্লাশি শুরু পুলিশের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটে (Meerut) এক তথাকথিত ‘নগ্ন গ্যাং’ (Nude Gang)-এর আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে দৌরালা (Daurala) অঞ্চলে। একের পর এক ঘটনায় মহিলাদের নিশানা করায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ, নির্জন এলাকায় একদল নগ্ন দুষ্কৃতী মহিলাদের টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

সর্বশেষ ঘটনায় ভরালা (Bharala) গ্রামে কর্মক্ষেত্রে যাওয়ার পথে এক মহিলাকে আক্রমণের চেষ্টা করা হয়। দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে মাঠের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সাহসিকতার পরিচয় দিয়ে ওই মহিলা চিৎকার শুরু করলে গ্রামবাসীরা ছুটে আসেন। তবে ততক্ষণে অভিযুক্তরা চম্পট দেয়। মহিলা জানান, হামলাকারীরা সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিল।

এই ঘটনার পর ওই মহিলা চাকরি ছেড়ে দিয়েছেন এবং নিরাপদ বিকল্প রুটে যাতায়াত শুরু করেছেন। গ্রামবাসীদের অভিযোগ, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, কিন্তু লোকলজ্জার ভয়ে কেউ মুখ খোলেননি।
গ্রামপ্রধান রাজেন্দ্র কুমার (Rajendra Kumar) বলেন, “প্রথমে বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দেওয়া হয়েছিল। তবে এখন পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। শুধু মহিলাদেরই টার্গেট করছে এই গ্যাং।”

Advertisement
ads

অভিযোগের ভিত্তিতে মীরাট পুলিশ ব্যাপক তল্লাশি শুরু করেছে। সিনিয়র পুলিশ অফিসারদের (Senior Police Officers) নেতৃত্বে ড্রোন দিয়ে এলাকায় তল্লাশি চালানো হয়। সিসিটিভি বসানো হয়েছে বিভিন্ন পয়েন্টে, পাশাপাশি মহিলা পুলিশ (women police) মোতায়েন করা হয়েছে।

মীরাটের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (SSP) জানান, ‘‘ড্রোন ও স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চলছে। এখনও কাউকে ধরা যায়নি। বিষয়টি গুজব কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।’’ তবে সতর্কতা হিসেবে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানায় প্রশাসন।

Continue Reading
Advertisement