শিক্ষক শূন্যতা দূর করতে রাজ্যের প্রাইমারি স্কুলে বড় বদলি অভিযান
Connect with us

রাজ্যের খবর

শিক্ষক শূন্যতা দূর করতে রাজ্যের প্রাইমারি স্কুলে বড় বদলি অভিযান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে (Primary Schools) শিক্ষক ঘাটতি (Teacher Shortage) মেটাতে শিক্ষা দফতর (Education Department) একটি বড় উদ্যোগ নিয়েছে। ২৩,১৪৫ জন শিক্ষকের (Teachers) বদলির (Transfer) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সব স্কুলে অতিরিক্ত শিক্ষক (Excess Teachers) রয়েছেন, তাঁদের অন্য স্কুলে পাঠানো হবে। তবে, বদলি সম্পূর্ণ নিজের জেলায় (Within District) হবে; শিক্ষককে তার বাড়ির পাশের স্কুলে (Neighbouring School) বদলি করা হবে, এমন নয়।

সূত্রের খবর, বর্তমানে বিভিন্ন স্কুলে ২৩,৯৬২ জন শিক্ষকের ঘাটতি (Shortfall) রয়েছে। রাজ্যের একাধিক প্রাথমিক বিদ্যালয় এমন পরিস্থিতিতে রয়েছে যেখানে শিক্ষক শূন্যতা (Teacher Vacancy) পড়ুয়ারা (Students) প্রভাবিত করছে। অনেক স্কুলে দেখা যাচ্ছে, এক শিক্ষক সব বিষয় (Subjects) সামলাচ্ছেন। কোথাও প্রধান শিক্ষককেই (Head Teacher) ক্লাস নেওয়া, মিড ডে মিল (Mid Day Meal) পরিচালনা ও ঘণ্টা বাজানো সব দায়িত্ব নিতে হচ্ছে।

রাজ্যে ৪৯,৩৬৮টি প্রাথমিক স্কুলের মধ্যে ২,২১৫টি স্কুলে এই সমস্যা দেখা দিয়েছে। যেখানে শিক্ষক নেই, সেই জেলার অন্য স্কুলে শিক্ষকরা বেশি থাকলে তাদের বদলি করা হবে। আবার, যেখানে শিক্ষকের সংখ্যা বেশি কিন্তু ছাত্রসংখ্যা কম, সেই শিক্ষকরাও অন্য স্কুলে (Other Schools) বদলি হবেন।

ডিস্ট্রিক প্রাইমারি স্কুল কাউন্সিল (DPSC) ইতিমধ্যেই জেলা ভিত্তিক (District-wise) তালিকা প্রস্তুত করার নির্দেশিকা পেয়েছে। অতি দ্রুতই এই বদলির প্রক্রিয়া বাস্তবায়িত (Implemented) হবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement