আরব দুনিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বড় সিদ্ধান্ত, বাতিল সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা
Connect with us

বিশ্বের খবর

আরব দুনিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বড় সিদ্ধান্ত, বাতিল সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আরব দুনিয়ায় ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির (War situation) জেরে বড়সড় সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)। ওই অঞ্চলের একাধিক দেশে সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা (Board examination) বাতিল ঘোষণা করা হয়েছে। রবিবার, ১৫ মার্চ এক জরুরি সার্কুলারের মাধ্যমে বোর্ড এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বোর্ড সূত্রে খবর, আগামী ১৬ মার্চ থেকে ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত নির্ধারিত দ্বাদশ শ্রেণির সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তটি মূলত বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত সিবিএসই অনুমোদিত (CBSE-affiliated) স্কুলগুলির জন্য প্রযোজ্য। আঞ্চলিক অস্থিরতা এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তার (Security) কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ১ থেকে ৯ মার্চের মধ্যে যে পরীক্ষাগুলি স্থগিত (Postponed) করা হয়েছিল, সেগুলিও এখন সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে।

সিবিএসই-র পরীক্ষা নিয়ন্ত্রক (Controller of Examinations) সন্যম ভরদ্বাজ জানিয়েছেন, এই দেশগুলির ছাত্রছাত্রীদের ফলাফল (Results) কীভাবে প্রকাশ করা হবে, সেই পদ্ধতি বা মূল্যায়ন নীতি পরবর্তী সময়ে বিস্তারিতভাবে জানানো হবে। মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতির কারণে এর আগেই কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE) আমিরশাহিতে তাদের আইসিএসই ও আইএসসি পরীক্ষা বাতিল করেছিল। এবার সিবিএসই-র এই ঘোষণায় কয়েক হাজার ভারতীয় পড়ুয়ার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার (Uncertainty) মুখে। শিক্ষা মহলের মতে, যুদ্ধ পরিস্থিতিতে পড়ুয়া ও তাঁদের পরিবারের প্রবল উদ্বেগের কথা চিন্তা করেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Continue Reading
Advertisement
Developer