‘বেঁচে থাকলেও খুঁজে মারব’! ‘শিশুহত্যাকারী’ নেতানিয়াহুকে খতমের চরম হুঁশিয়ারি দিল ইরান
Connect with us

ভাইরাল খবর

‘বেঁচে থাকলেও খুঁজে মারব’! ‘শিশুহত্যাকারী’ নেতানিয়াহুকে খতমের চরম হুঁশিয়ারি দিল ইরান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরান এবং ইজরায়েলের ১৬ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ (War) এক অভূতপূর্ব মোড় নিয়েছে। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া গুজবের মাঝেই বিস্ফোরক বিবৃতি দিল ইরানের শক্তিশালী সামরিক বাহিনী। রবিবার ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (IRGC) স্পষ্ট জানিয়ে দিয়েছে, নেতানিয়াহু যদি জীবিত থাকেন, তবে তাঁকে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে খুঁজে বের করে হত্যা (Assassination) করা হবে।

সম্প্রতি একটি ভিডিওতে নেতানিয়াহুর ডান হাতে ছয়টি আঙুল দেখা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে ওঠে যে, আসল প্রধানমন্ত্রী হয়তো মৃত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে ভিডিও তৈরি করা হচ্ছে। ইজরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর (PMO) এই দাবিকে ‘ভুয়ো খবর’ (Fake news) বলে উড়িয়ে দিলেও ইরান তা মানতে নারাজ। আইআরজিসি-র বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশুহত্যাকারী অপরাধী’ (Criminal) বলে অভিহিত করা হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, মার্কিন ও ইজরায়েলি বিমান হামলায় ইরানের একটি স্কুলের ১৬২ জন নিরপরাধ পড়ুয়ার মৃত্যু হয়েছে। সেই রক্তের বদলা নিতেই তেহরান এবার সরাসরি ইজরায়েলি রাষ্ট্রপ্রধানকে টার্গেট (Target) করেছে।

হুঁশিয়ারির পরপরই ইজরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে অন্তত ৬টি ব্যালিস্টিক মিসাইল (Ballistic missile) ছুড়েছে ইরান। যদিও ইজরায়েলি আয়রন ডোম (Iron Dome) সেই হামলা প্রতিহত করার দাবি করেছে। অন্যদিকে, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতা খামেনেইর মৃত্যুর পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলোর ওপরও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। দুই দেশই এখন একে অপরের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিতে মরিয়া, যা বিশ্ব রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার (Uncertainty) দিকে ঠেলে দিয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement