লাদাখে উপ-রাজ্যপাল পদে পরিবর্তন, হরিয়ানা ও গোয়ায় নতুন রাজ্যপাল নিয়োগ রাষ্ট্রপতির
Connect with us

দেশের খবর

লাদাখে উপ-রাজ্যপাল পদে পরিবর্তন, হরিয়ানা ও গোয়ায় নতুন রাজ্যপাল নিয়োগ রাষ্ট্রপতির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেছিলেন লাদাখের উপ-রাজ্যপাল ব্রিগেডিয়ার (ডঃ) বি. ডি. মিশ্র (অবসরপ্রাপ্ত)। এবার সেই পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার (১৪ জুলাই) প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-এর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

একই সঙ্গে ঘোষণা করা হয়েছে একাধিক রাজ্যপাল ও উপ-রাজ্যপালের নতুন নিয়োগের কথা। রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী—

১. হরিয়ানার রাজ্যপাল হচ্ছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি অসীম কুমার ঘোষ
২. শ্রী পুসাপতি অশোক গজপতি রাজু নিযুক্ত হয়েছেন গোয়ার রাজ্যপাল হিসেবে।
৩. শ্রী কবিন্দর গুপ্ত হচ্ছেন লাদাখের নতুন উপ-রাজ্যপাল

রাষ্ট্রপতির দপ্তরের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা যেদিন তাঁদের দায়িত্ব গ্রহণ করবেন, সেই দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে।

Advertisement
ads

উল্লেখ্য, ব্রিগেডিয়ার (ডঃ) বি. ডি. মিশ্র অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। তিনি এর আগে অরুণাচল প্রদেশের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব সামলেছেন।

Continue Reading
Advertisement