ইউনুস জমানার টানাপড়েন শেষ? তারেক আসতেই ফিরল ভারত বাংলাদেশের বাস পরিষেবা
Connect with us

দেশের খবর

ইউনুস জমানার টানাপড়েন শেষ? তারেক আসতেই ফিরল ভারত বাংলাদেশের বাস পরিষেবা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ড. ইউনুস জমানার সম্পর্কের টানাপড়েন কাটিয়ে বাংলাদেশে তারেক জিয়া (Tariq Zia) ক্ষমতায় আসতেই ইতিবাচক দিকে মোড় নিচ্ছে ভারত-বাংলাদেশ মৈত্রী। এর বড় প্রমাণ হিসেবে দীর্ঘ দেড় বছর পর পুনরায় শুরু হলো আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা (International Bus Service)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার কমলাপুর থেকে ‘রয়েল মৈত্রী’র একটি বাস পরীক্ষামূলকভাবে (Experimental) আখাউড়া সীমান্ত পেরিয়ে আগরতলায় প্রবেশ করে।

বিগত দেড় বছর ধরে রাজনৈতিক অস্থিরতা (Political Instability) এবং ভিসা জটিলতার (Visa Complications) কারণে এই গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ ছিল। ফলে ত্রিপুরা থেকে কলকাতা পৌঁছাতে ট্রেন বা বিমানে দীর্ঘ পথ ঘুরতে হতো। রেলপথে গুয়াহাটি হয়ে ১৫৭০ কিমি দূরত্ব অতিক্রম করতে ৪০ ঘণ্টা সময় লাগলেও, ঢাকা হয়ে বাসে মাত্র ৫০০ কিমিতেই কলকাতা পৌঁছানো সম্ভব। এতে যাত্রীদের সময় ও খরচ দুই-ই সাশ্রয় হবে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের নতুন সরকার আসায় অনিশ্চয়তা কেটেছে। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরীর মতে, এই পরিষেবা পর্যটন ও দ্বিপাক্ষিক বাণিজ্য (Bilateral Trade) বৃদ্ধিতে সহায়ক হবে। আপাতত সপ্তাহে দু’দিন পরীক্ষামূলকভাবে বাস চললেও, পরিস্থিতি স্থিতিশীল (Stable) হলে নিয়মিত যাতায়াত শুরু হবে। ২০০১ সালের দ্বিপাক্ষিক চুক্তির (Bilateral Agreement) আওতায় এই পরিষেবা ফের সচল হলো।

Advertisement
ads
Developer