বিশ্বকাপের আবহে দুঃসংবাদ: বিয়ের মাত্র ৪ বছরেই বিচ্ছেদ ঘোষণা ভারতীয় খেলোয়াড়
Connect with us

খেলার খবর

বিশ্বকাপের আবহে দুঃসংবাদ: বিয়ের মাত্র ৪ বছরেই বিচ্ছেদ ঘোষণা ভারতীয় খেলোয়াড়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ক্রিকেটবিশ্ব যখন ২০২৬-এর উত্তাপ আর বিশ্বকাপে মজেছে, ঠিক তখনই ব্যক্তিগত জীবনে কঠিন লড়াইয়ের কথা সামনে আনলেন ভারতীয় লেগ স্পিনার রাহুল চাহার। মাত্র ২২ বছর বয়সে জীবনের যে ইনিংসটি শুরু করেছিলেন, ৪ বছর কাটতে না কাটতেই তাতে ইতি (End) টানলেন তিনি। শুক্রবার সমাজমাধ্যমে (Social Media) একটি আবেগঘন পোস্টের মাধ্যমে স্ত্রী ঈশানী জোহরের সঙ্গে আইনি বিচ্ছেদের (Divorce) কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রাহুল।

২০২২ সালের ৯ মার্চ গোয়ায় ধুমধাম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই ক্রিকেটার। তবে রাহুল স্বীকার করেছেন যে, জীবনের প্রকৃত অর্থ বোঝার আগেই তিনি আবেগপ্রবণ হয়ে ভুল বয়সে বিয়ে করে ফেলেছিলেন। গত ১৫ মাস ধরে তাঁকে আদালতের (Court) চক্কর কাটতে হয়েছে, যা তাঁর মানসিক ধৈর্য ও সহনশীলতার (Tolerance) চরম পরীক্ষা নিয়েছে। রাহুলের ভাষায়, “কিছু সম্পর্ক চিরস্থায়ী হওয়ার জন্য নয়, কিছু সম্পর্ক আমাদের নতুন করে জীবনের শিক্ষা দিতে আসে।”

বর্তমানে জাতীয় দল থেকে দূরে থাকলেও, আসন্ন আইপিএল (IPL) ২০২৬-কে কেন্দ্র করে নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে ব্যস্ত চাহার। মিনি নিলামে অবিক্রীত থাকার পর ৫.২০ কোটি টাকায় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তাঁকে দলে নিয়েছে। ব্যক্তিগত জীবনের এই অধ্যায় শেষে এখন শুধুই শান্তি ও আত্মসম্মানের (Self-respect) সাথে নতুন করে শুরু করতে চান রাজস্থানের এই তারকা স্পিনার। তিক্ততা ভুলে মাঠের পারফরম্যান্সে ফেরাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

Advertisement
ads
Continue Reading
Advertisement