UNSC-তে পাকিস্তানকে কটাক্ষ ভারতের — ‘মানবাধিকার শেখাতে আসছে যারা গণহত্যা চালায়!’
Connect with us

দেশের খবর

UNSC-তে পাকিস্তানকে কটাক্ষ ভারতের — ‘মানবাধিকার শেখাতে আসছে যারা গণহত্যা চালায়!’

Dipa Chakraborty

Published

on

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (UNSC) মঙ্গলবার পাকিস্তানকে (Pakistan) কড়া ভাষায় আক্রমণ করল ভারত (India)। নারী, শান্তি ও নিরাপত্তা (Women, Peace and Security) বিষয়ক আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি (Permanent Representative) পারভাথানেনি হারিশ পাকিস্তানের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, পাকিস্তান এমন একটি দেশ যারা নিজেদের নাগরিকদের উপর বোমা ফেলে (Bombs on its own people) এবং সুসংগঠিত গণহত্যা (Organized Genocide) চালায়।

আলোচনার সময় পাকিস্তানের এক প্রতিনিধি অভিযোগ তোলেন যে “কাশ্মীরি মহিলারা (Kashmiri Women) কয়েক দশক ধরে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন।” এই বক্তব্যের পরই ভারতের প্রতিনিধি হারিশ পাল্টা জবাব দেন, বলেন — “প্রতি বছর পাকিস্তান ভারতের বিরুদ্ধে, বিশেষ করে জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir) ইস্যু নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালায়। অথচ সেই পাকিস্তানই জম্মু ও কাশ্মীর দখলের চেষ্টা করে চলেছে।”

তিনি আরও বলেন, “যে দেশ নিজেদের জনগণের উপরে বোমা ছোড়ে, যারা সুসংগঠিত গণহত্যা চালায়, তারা শুধু বিভ্রান্তি ছড়িয়েই বিশ্বকে ভুল পথে পরিচালিত করতে পারে।” হারিশ ১৯৭১ সালের পাকিস্তানি সামরিক অভিযান অপারেশন সার্চলাইট (Operation Searchlight)-এর প্রসঙ্গ টেনে বলেন, “পাকিস্তান তখন তাদের সেনাবাহিনীর মাধ্যমে ৪ লক্ষ মহিলা নাগরিকের উপর গণধর্ষণ (Mass Rape) চালিয়েছিল, যা ছিল পরিকল্পিত ও অনুমোদিত।”

তিনি আরও যোগ করেন, “বিশ্ব আজ পাকিস্তানের এই অপপ্রচারের মূল উদ্দেশ্য বুঝতে পারছে।”

Advertisement
ads

এর আগে, গত সপ্তাহে জেনেভায় (Geneva) জাতিসংঘ মানবাধিকার পরিষদের (UN Human Rights Council) ৬০তম অধিবেশনে ভারত পাকিস্তানকে তীব্রভাবে আক্রমণ করেছিল। ভারতীয় কূটনীতিক মহম্মদ হোসেন বলেন, “যে দেশ নিজের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালায়, তাদের মানবাধিকার (Human Rights) শেখানোর কোনও নৈতিক অধিকার নেই। পাকিস্তানের উচিত মিথ্যা প্রচার বন্ধ করে নিজেদের দেশে সংখ্যালঘুদের উপর হওয়া নির্যাতন বন্ধ করা।”

পাকিস্তান যখন আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে কুৎসা ছড়াতে ব্যস্ত, তখন ভারত ধারাবাহিকভাবে তাদের ব্যর্থতা, মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসবাদে মদদ দেওয়ার ইতিহাস সামনে তুলে ধরছে।

Continue Reading
Advertisement