পারীক্ষা পে চর্চায় মোদীর বার্তা: জীবন দক্ষতা ও শিক্ষার ভারসাম্য
Connect with us

ভাইরাল খবর

পারীক্ষা পে চর্চায় মোদীর বার্তা: জীবন দক্ষতা ও শিক্ষার ভারসাম্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) পরীক্ষা (exam) এবং পড়াশোনার পাশাপাশি জীবনের মূল্যবান পাঠও দিলেন পড়ুয়াদের (students)। ‘পরীক্ষা পে চর্চা’ (Pariksha Pe Charcha)-এর নবম সংস্করণে তিনি পড়ুয়াদের মনোবল বাড়িয়ে বলেছেন, “জীবন শুধু পরীক্ষা নয়। নিজের প্যাটার্নে (pattern) পড়া গুরুত্বপূর্ণ।”

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক পড়ুয়ার নিজস্ব পড়ার ভঙ্গি রয়েছে। কেউ সকালে, কেউ রাতে বেশি মনোযোগ দিতে পারে। তাই নিজের স্টাইল অনুযায়ী পড়া উচিত। তিনি আত্মবিশ্বাস (self-confidence) বাড়ানো, স্ট্রেস নিয়ন্ত্রণ ও অন্যদের সঙ্গে তুলনা না করার পরামর্শ দেন।

শিক্ষকদেরও তিনি পরামর্শ দেন, শিক্ষার গতি সামান্য এগিয়ে নিতে যেন পড়ুয়ারা ভালোভাবে প্রস্তুত হতে পারে। দক্ষতা ও পরীক্ষার নম্বরের মধ্যে ভারসাম্য রাখার গুরুত্বের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। জীবনের দৈনন্দিন দক্ষতা যেমন রান্না, ট্রেনের টিকিট কাটার মতো কাজকেও শিক্ষার অংশ হিসাবে দেখার পরামর্শ দেন।

Advertisement
ads

মোদি পড়ুয়াদের সোশ্যাল মিডিয়া (social media) সচেতন ব্যবহার ও অনলাইন বেটিং গেম (online betting games) থেকে দূরে থাকার পরামর্শ দেন। তিনি বলেন, “গেমিং একটি স্কিল, কিন্তু সময় নষ্ট করার জন্য নয়।”

তিনি বার্তা দিয়েছেন যে শিক্ষাকে কেবল পরীক্ষার জন্য নয়, জীবনের উন্নতির জন্য ব্যবহার করতে হবে। কঠোর পরিশ্রম, সুস্বাস্থ্য ও কমিউনিকেশন স্কিল (communication skills) বাড়ানোকে জীবনের অংশ করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

Continue Reading
Advertisement