"ভাতা নয়, চাকরি চাই": মমতার যুবসাথী প্রকল্পের প্রতিবাদে পথে নামল বিজেপি
Connect with us

ভাইরাল খবর

“ভাতা নয়, চাকরি চাই”: মমতার যুবসাথী প্রকল্পের প্রতিবাদে পথে নামল বিজেপি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের (Yubasathi Project) বিরুদ্ধে পাল্টা রাজনৈতিক কর্মসূচি শুরু করল বিজেপি। এই প্রকল্পের অধীনে বেকারদের মাসে ১৫০০ টাকা ভাতা (allowance) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। তবে বিজেপির দাবি, যুবসমাজকে স্রেফ অনুদান দিয়ে ভুলিয়ে না রেখে স্থায়ী কর্মসংস্থান (employment) ও চাকরির ব্যবস্থা করতে হবে।

এই দাবিকে সামনে রেখেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাট রেল স্টেশন সংলগ্ন বাজারে “ভাতা নয়, চাকরি চাই” কর্মসূচি পালন করল গেরুয়া শিবির। প্রতিবাদী প্রচারের অংশ হিসেবে সাধারণ মানুষের হাতে লিফলেট (leaflet) তুলে দেওয়ার পাশাপাশি একটি বিশেষ বক্সের ব্যবস্থা করা হয়, যার নাম দেওয়া হয়েছে ‘চাকরি চায় বাংলা’। এই বক্সে অনেক যুবক-যুবতী চাকরির দাবিতে চিঠি জমা দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী, জেলা সভাপতি মালয় সিনহা, জেলা ইনচার্জ অনুপম মল্লিক সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। বিজেপি নেতাদের স্পষ্ট বার্তা, বাংলার শিক্ষিত যুবকরা মাসের সামান্য ভাতার চেয়ে সম্মানজনক কাজ বা চাকরিকে (job) বেশি গুরুত্ব দিতে চায়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সরকারের এই জনমোহিনী প্রকল্পের পাল্টা বেকারত্ব ও কর্মসংস্থানকেই প্রধান অস্ত্র হিসেবে তুলে ধরছে বিজেপি।

Advertisement
ads
Continue Reading
Advertisement