‘সিপিএমের ভবিষ্যৎ মুখ’-এর মুখেই অশ্লীলতা! মীনাক্ষীর ভাষা ঘিরে বিতর্ক তুঙ্গে
Connect with us

ভাইরাল খবর

‘সিপিএমের ভবিষ্যৎ মুখ’-এর মুখেই অশ্লীলতা! মীনাক্ষীর ভাষা ঘিরে বিতর্ক তুঙ্গে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজনৈতিক মহলে ফের বিতর্কের ঝড়। তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)–কে উদ্দেশ করে কটূক্তি করে নতুন বিতর্কে জড়ালেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। কালীগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত ছাত্রী তামান্না খাতুনের স্মরণসভায় বক্তৃতা দিতে গিয়েই এই মন্তব্য করেন মীনাক্ষী। আর সেই বিতর্কিত ভিডিও নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya) তীব্র ভাষায় পাল্টা আক্রমণ করেন।

ভিডিওটিতে মীনাক্ষীর মন্তব্যে শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি, তবুও দেবাংশুর প্রতিক্রিয়ায় স্পষ্ট, বিষয়টি নিয়ে শাসকদলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। দেবাংশু লেখেন, “একই ভাষা ব্যবহার করে পাল্টা শুরু করব আমরা? আমাদের কর্মীরা যদি সিপিএম নেতাদের নিয়ে একইভাবে ভিডিও করে, তখন কী বলবেন আপনারা?”

আরও পড়ুনঃ ধর্ষণ ও জোর করে গর্ভপাতের অভিযোগে বেলডাঙার কার্তিক মহারাজের বিরুদ্ধে এফআইআর

Advertisement
ads

তিনি আরও প্রশ্ন তোলেন—“মীনাক্ষী মুখোপাধ্যায় যাঁকে সিপিএমের ভবিষ্যৎ ভাবা হয়, তাঁকে নিয়ে আজ কি কোনও বিতর্কসভা বসবে? নাকি এড়িয়ে যাবেন সকলে?” কুণাল ঘোষের উদ্দেশে করা একসময়ের আক্রমণের সঙ্গে তুলনা টেনে দেবাংশু বলেন, “ঠিক যেমন শুভেন্দুর বিরুদ্ধে কুণাল ঘোষ একদিন মন্তব্য করেছিলেন, তখন দলীয় ও অরাজনৈতিক মহলে প্রবল সমালোচনা হয়েছিল। আজও কি তেমন হবে?”

উল্লেখ্য, কিছুদিন আগেই অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এক থানার আইসিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন। এবার বামনেত্রীর মন্তব্য ঘিরে রাজনীতির মাঠে উত্তাপ বেড়েছে। তবে এ নিয়ে সিপিএম এখনও মুখ খোলেনি। আর কুণাল ঘোষ এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। আপাতত রাজনৈতিক মহলের নজর এখন বামফ্রন্টের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে।

Continue Reading
Advertisement