প্রাক্তন নৌসেনা প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশকে SIR শুনানির নোটিশ, ভোটার তালিকা নিয়ে প্রশ্ন
Connect with us

ভাইরাল খবর

প্রাক্তন নৌসেনা প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশকে SIR শুনানির নোটিশ, ভোটার তালিকা নিয়ে প্রশ্ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া ঘিরে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন (Election Commission)। এবার সেই প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানালেন প্রাক্তন ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) অরুণ প্রকাশ।

অ্যাডমিরাল প্রকাশ জানান, SIR ফর্ম (form) যথাযথভাবে পূরণ করার পরও তাঁকে এবং তাঁর স্ত্রী কুমকুম প্রকাশকে আলাদা আলাদা শুনানির (hearing) নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে অফিসে হাজির হয়ে পরিচয় প্রমাণ (identity verification) করতে বলা হয়েছে। তাঁর প্রশ্ন, “এ কেমন প্রক্রিয়া? যদি ফর্মে তথ্য যথেষ্ট না হয়, তাহলে সেটাই বদলানো হোক।”

তিনি জানান, বুথ লেভেল অফিসার (Booth Level Officer – BLO) তিনবার তাঁর বাড়িতে এসেছিলেন। অতিরিক্ত নথি (documents) প্রয়োজন হলে তখনই তা চাওয়া যেত। অথচ এখন ৮২ ও ৭৮ বছর বয়সে দু’জনকে আলাদা দিনে, প্রায় ১৮ কিলোমিটার দূরের দুটি কেন্দ্রে হাজির হতে বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, অরুণ প্রকাশকে ১৭ জানুয়ারি এবং তাঁর স্ত্রীকে ১৯ জানুয়ারি তলব করা হয়েছে।

অ্যাডমিরাল প্রকাশ স্পষ্ট করেন, তিনি কোনও বিশেষ সুবিধা চান না। তবে দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এ ধরনের নোটিশ উদ্বেগজনক বলে মনে করেন তিনি। উল্লেখ্য, বিহারের পর ১২টি রাজ্যে ভোটের আগে SIR প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশনের দাবি, ভুয়ো ও মৃত ভোটার চিহ্নিত করতেই এই উদ্যোগ।

Advertisement
ads
Continue Reading
Advertisement