ভাইরাল খবর
দিঘার পর শিলিগুড়িতে মহাকাল মন্দির, শিলান্যাসের দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতেই শিলিগুড়ি (Siliguri)-তে বাংলার বৃহত্তম মহাকাল মন্দির (Mahakal Temple) নির্মাণের শিলান্যাস হতে চলেছে। সোমবার নিউটাউন (New Town)-এ দুর্গা অঙ্গন (Durga Angan)-এর শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী জানান, “একটা সুখবর দিই—জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই মহাকাল মন্দিরের শিলান্যাস করব। পুজোর দিন আমি মনে মনে দিনক্ষণ ঠিক করে ফেলেছি।” তিনি আরও বলেন, মন্দির নির্মাণের জন্য জমি ইতিমধ্যেই দেখা ও প্রস্তুত করা হয়েছে। ট্রাস্টি বোর্ড (Trust Board) গঠন এবং আনুষ্ঠানিক বৈঠকের পর বাকি কাজ এগোবে।
প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবরে উত্তরবঙ্গ (North Bengal) প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় বারবার উত্তরবঙ্গ সফরে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। ওই সফরের মধ্যেই তিনি দার্জিলিং (Darjeeling)-এর মহাকাল মন্দিরে পুজো দেন এবং শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শিলিগুড়ির ডিএম (DM)-কে জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকায় একটি কনভেনশন সেন্টার (Convention Centre) হবে এবং তার পাশেই গড়ে উঠবে মহাকাল মন্দির। সেখানে বাংলার সবচেয়ে বড় শিবমূর্তি (Shiva Idol) স্থাপন করা হবে। রাজ্য সরকার বিনামূল্যেই জমি দেবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, দিঘা (Digha)-য় জগন্নাথ মন্দির নির্মাণের পর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর মতে, আগামী দুই বছরের মধ্যেই এই মন্দিরের নির্মাণকাজ সম্পূর্ণ হবে।


