বাড়ানো হল গর্ভপাতের সময়সীমা। বিল পাশ রাজ্যসভায়
Connect with us

দেশ

বাড়ানো হল গর্ভপাতের সময়সীমা। বিল পাশ রাজ্যসভায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৭ মার্চ : বিশেষ ক্ষেত্রে গর্ভপাতের জন্য বর্তমানে অনুমোদিত ২০ সপ্তাহের সময়সীমা বাড়ানোর বিল পাশ হল রাজ্যসভায়। নতুন সময়সীমা বেঁধে দিয়ে মঙ্গলবার মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি আইন পাস হল রাজ্যসভায়।রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদন পেলেই দেশজুড়ে এই নতুন আইন কার্যকর করা হবে বলে জানা গিয়েছে।

রাজ্যসভায় পাশ হওয়া এই বিলে উল্লেখ করা হয়েছে, “বিশেষ শ্রেণির মহিলাদের” গর্ভপাতের অনুমতি দেওয়ার জন্য সর্বোচ্চ সীমা ২৪ সপ্তাহ পর্যন্ত বাড়ানো যাবে। ধর্ষণের শিকার হয়ে অন্ত:সত্ত্বা হওয়া, অনাচারের শিকার, নাবালিকা এবং বিশেষ ভাবে সক্ষম মহিলাদের এই অনুমতি দেওয়া যাবে।কেন্দ্র জানিয়েছে গর্ভনিরোধক ওষুধ কাজ না করার কারণে গর্ভসঞ্চার হওয়ায় যদি গর্ভপাতের প্রয়োজন হয়, তবে এবার থেকে যে কোনও মহিলা এবং তাঁর সঙ্গী আইনসঙ্গতভাবে তা করতে পারবেন। এতদিন কেবল বিবাহিত মহিলা এবং তাঁর স্বামীই ওষুধ কাজ না করার কারণে আইনতভাবে গর্ভপাত করাতে পারতেন। এই বিলে গর্ভপাতের সময়সীমা বাড়িয়ে ২০ সপ্তাহ থেকে ২৪ সপ্তাহ করা হয়েছে।গর্ভপাত করানো যেতে পারে তার সময়সীমা বাড়ানোর কথাই এই বিলে রয়েছে। বর্তমানে যদি ১২ সপ্তাহের মধ্যে গর্ভপাত করানোর প্রয়োজন হয় তবে একজন চিকিৎসকের অনুমোদনের প্রয়োজন রয়েছে। কিন্তু তা ১২ থেকে ২০ সপ্তাহের মধ্যে করাতে হলে ২ জন চিকিৎসকের অনুমোদন দরকার। বিলেও এক্ষেত্রে এই নিয়মই প্রযোজ্য রয়েছে, শুধু বাড়ানো হয়েছে গর্ভপাতের সময়। প্রসঙ্গত, ৫০ বছর পুরোনো গর্ভপাত আইনে সংশোধনী আনল কেন্দ্র।উল্লেখ্য, গর্ভাবস্থার সময়ে অন্তঃসত্ত্বার জীবন ও স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি থাকে। যদি অন্তঃসত্ত্বার শারীরিক কোনও অসামঞ্জস্য থাকে, সেক্ষেত্রে শিশুর জন্মের সময় শারীরিক ও মানসিক অস্বাভাবিকতা দেখা দিতে পারে।গর্ভপাতের সময়সীমা ২০ থেকে ২৪ সপ্তাহ পর্যন্ত বাড়িয়ে দেওয়ায় চিকিৎসক ও সমাজকর্মীরা নতুন আইনকে স্বাগত জানিয়েছেন।

রাজ্য সভা

Continue Reading
Advertisement