অধ্যাপকের অশালীন পোস্ট ঘিরে বিতর্ক, এবার এসএফআই-র হাতে ধৃত
Connect with us

ভাইরাল খবর

অধ্যাপকের অশালীন পোস্ট ঘিরে বিতর্ক, এবার এসএফআই-র হাতে ধৃত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় লাগাতার অশালীন মন্তব্য ও একাধিক মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন কলেজ অধ্যাপক রাজদীপ মাইতি (Rajdeep Maity)। শনিবার সিটি কলেজ (City College), সূর্য সেন স্ট্রিট ক্যাম্পাসের সামনে থেকে এসএফআই-এর ছাত্রছাত্রীরা তাঁকে ধরে সরাসরি তুলে দেন আমহার্স্ট স্ট্রিট থানার হাতে। পরে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও সেই ভিডিওর সত্যতা RCTV- সংবাদ যাচাই করেনি।

অভিযোগ, রাজদীপ মাইতি, যিনি গণিত বিভাগের অধ্যাপক, দীর্ঘদিন ধরে ফেসবুকের মাধ্যমে একাধিক মহিলাকে নিশানা করে অশালীন ও কুরুচিকর মন্তব্য করছিলেন। তাঁর পোস্টগুলিতে বামপন্থী মহিলা নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee), দীপ্সিতা ধর (Dipshita Dhar), ঐশী ঘোষ (Aishe Ghosh) এবং গবেষক অদ্রিজা রাহা-সহ একাধিক নাম উঠে এসেছে। শুধু কটূক্তিই নয়, তাদের মধ্যে কেউ কেউ হুমকির অভিযোগও তুলেছেন।

বাম ছাত্র সংগঠনের দাবি, একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকী, অধ্যাপকের একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কলকাতা হাইকোর্টেও প্রশ্ন উঠেছিল বলে জানা যায়। তবে শনিবারের ঘটনার পর পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

Advertisement
ads

ছাত্রদের বক্তব্য, তাঁরা কোনও হিংসাত্মক আচরণ করেননি। একজন কলেজ অধ্যাপক যদি এ ধরনের অপমানজনক আচরণে যুক্ত থাকেন, তবে আইনত ব্যবস্থা নেওয়াই তাদের উদ্দেশ্য ছিল। ভিডিওতে এসএফআই কর্মীদের বলতে শোনা যায়, “আমরা মারধর করিনি, শুধু পুলিশের কাছে নিয়ে যাচ্ছি। ওঁর মানসিক সমস্যা থাকলে চিকিৎসাও হোক।”

এদিকে অধ্যাপক রাজদীপ মাইতি পাল্টা দাবি করেছেন, তাঁর ফেসবুক পেজের পাসওয়ার্ড বহুজনের কাছে রয়েছে, এবং সব পোস্ট তিনি নিজে করেন না। তবে অভিযুক্তের ফেসবুক প্রোফাইল বর্তমানে অনুপলভ্য।

এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে কলেজ চত্বরের নিরাপত্তা ও সামাজিক মাধ্যমের অপব্যবহার নিয়ে। সোশ্যাল মিডিয়ায় শিক্ষকদের দায়িত্বজ্ঞানহীন আচরণ ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। তদন্তে নামছে পুলিশ।

Advertisement
ads
Continue Reading
Advertisement